1. admin@anantabangla.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
উদ্যোক্তাদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা: ব্যবসায় সফল হতে হিসাব সমীকরণ ও প্রযোজ্য আইন জানা কতটা জরুরি? মাদরাসাতুল মানারের ১৫ শিক্ষার্থীকে হিফজ এওয়ার্ড প্রদান **নেত্রকোনায় বিজিবির অভিযানে ১৪ লাখ টাকার চোরাই পণ্য জব্দ—চোরাচালানের নেপথ্যে কারা?** **জাতীয় সংগীত ঘিরে নতুন আলোচনা, ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে ইসলামী ব্যাখ্যা—বিতর্কের কেন্দ্রে ‘আমার সোনার বাংলা’** মসজিদের দানবাক্স চুরির সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার সংবাদিক **সিলেটে হামে মৃত্যুর সংখ্যা ছাড়াল ২০০—পরিস্থিতি কি আরও ভয়াবহ হচ্ছে?** **শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স-ডেগে মিলল ৩ কোটি ১৮ লাখ ২৩ হাজার ১৪৪ টাকা—এত বিপুল অর্থের হিসাব কী বলছে?** **হাওরজুড়ে ক্যারেটভর্তি হাঁসের ডিমের কোটি টাকার হাট—অর্থনীতির চাকা ঘোরাচ্ছে কোন অদৃশ্য শক্তি?** **নিষেধাজ্ঞার মধ্যেই মেঘনায় মাছ শিকার—তজুমদ্দিনে ১৮ জেলের কারাদণ্ড, জব্দ ৩ ট্রলার; নেপথ্যে কারা?** **সাংবাদিককে হত্যার হুমকি, বিএনপি নেতা পরিচয়ে চুন্নু—দল বলছে, সাধারণ সদস্যও নন; রহস্য কোথায়?**

বাবা-মাকে অজ্ঞান করে স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ

স্টাফ রির্পোটার
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৫০ বার পঠিত
পটুয়াখালীর বাউফলে মা বাবাকে অজ্ঞান করে দশম শ্রেণির শিক্ষার্থীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ।
দিবাগত রাত ১১টার দিকে উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নে ধর্ষণের ঘটনাটি ঘটেছে। ভুক্তভোগী শিক্ষার্থীকে শারিরীক পরীক্ষার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং ভুক্তভোগীর অসুস্থ মা বাবাকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত দুজনকে আটক করেছে বাউফল থানার পুলিশ।
আটককৃতরা হলেন, সম্প্রতি ব্যবসায়ী শিবানন্দ রায় বনিক অপহরণ ও তার প্রতিষ্ঠানে ডাকাতি মামলার আসামি বেল্লাল হোসেন (২৫) ও ফয়সাল আহমেদ (২২)। ডাকাতি অপহরণ মামলায়  গত সপ্তাহে জামিনে মুক্তি পেয়ে এলাকায় এসেছেন বেল্লাল হোসেন।
ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, রাত আনুমানিক ১১দিকে তাদের ঘরের পিছনের দরজা ভেঙে ঘরে ঢুকে তাদের চোখ মুখে কিছু একটা ছিটিয়া দেয়া হয়। এতে তারা অজ্ঞান হয়ে গেলে তাদের মেয়েকে উঠিয়ে পাশের একটি বিলে নিয়ে পাষবিক নির্যাতন করা হয়। কাউকে কিছু না বলতে  হুমকি ধামকি দিয়ে চলে যায় অভিযুক্তরা। ভুক্তভোগী শিক্ষার্থী কাঁদতে কাঁদতে বাড়িতে এলে বাড়ির অন্যরা সজাগ হয়। তখন ভুক্তভোগী অভিযুক্ত বেল্লাল ও ফয়সালের কথা বাড়ির লোকজনকে জানান। সারারাত অজ্ঞান থাকার পর সকালে ভুক্তভোগী শিক্ষার্থী ও তার মা বাবাকে অজ্ঞান অবস্থায় হাসপাতালে নেয়া হয়।
পটুয়াখালী জেলা সহকারি পুলিশ সুপার (বাউফল সার্কেল) আরিফ মুহাম্মদ শাকুর বলেন, নির্যাতনের একটি অভিযোগ পাওয়া গেছে। ভিকটিমের পুরো পরিবার অসুস্থ আছে। ভিকটিমের শারিরীক পরীক্ষা চলছে। পরিবারের অভিযোগের প্রেক্ষিতে আমরা আইনগত ব্যবস্থা নেবো। ঘটনার সন্দেহজনক দুজনকে আটক করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান তিনি।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK