1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

বাবার সাথে নাস্তা করতে এসে ট্রাক চাপায় প্রাণ গেল শিশু মুসার

নাজমুল হোসেন, লক্ষীপুর জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ১৩৬ বার পঠিত

লক্ষ্মীপুর জেলার রায়পুরে ট্রাক চাপায় মো. মুসা (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে লক্ষ্মীপুর-রায়পুর আঞ্চলিক মহাসড়কের ভুঁইয়ে রাস্তার মাথা সংলগ্ন চৈতাইল্লা দিঘির পাড়ে এমন দুর্ঘটনা ঘটে।

ঘটনার পর পরেই ঘাতক ট্রাকচালক গাড়ি রেখ পালিয়ে যায়।

নিহত মো. মুসা লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার ৪নং সোনাপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের হায়দার আলী বেপারী বাড়ির মো. শাহাদাত হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, প্রতিদিন সকালে নাস্তা করতে মো. মুসা দোকানে যায়, নাস্তা শেষে দোকান থেকে ফেরার সময় রাস্তা পারা হতে গেলে লক্ষ্মীপুর থেকে আসা মালবাহী একটি ট্রাকের নিছে চাপা পড়ে ঘটনাস্থলে নিহত হয়।

পরবর্তীতে স্থানীয় লোকজন মিলে ট্রাকটি আটক করে। তবে ঘটনার পর পরেই ট্রাকের চালক পালিয়ে যায়।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন বলেন, মরদেহের প্রাথমিক সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK