1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

বাগেরহাট -৩ সংসদীয় আসন পূর্নবহলের দাবীতে আলোচনা সভা ও মত বিনিময়

শেখ মাসুম বিল্লাহ, বাগেরহাট জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ৭৩ বার পঠিত
বাগেরহাট -৩(রামপাল -মোংলা) সংসদীয় আসন পূর্নবহলের দাবীতে রামপাল উপজেলা মানবাধিকার সংস্থার আয়োজনে শনিবার (১৬ আগস্ট) বিকালে ৪টায় রামপাল মডেল মসজিদ অডিটোরিয়ামে আলোচনা সভা ও মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ আগস্ট) বিকালে রামপাল মডেল মসজিদ অডিটোরিয়ামে মানবাধিকার সংস্থা রামপাল উপজেলার শাখার আয়োজিত আলোচনা সভা ও মতবিনিময় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে সরদার ওজিয়ার রহমান বলেন, “ষড়যন্ত্র করে জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়ার অপচেষ্টায় লিপ্ত নির্বাচন কমিশন। বাগেরহাট-৩ আসন ভেঙ্গে দেওয়ার সিদ্ধান্ত একটি গভীর চক্রান্ত।”
মত বিনিময় অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থেকে মজনেয়ার রহমান মজনু বলেন- “রামপাল-মোংলা নিয়ে গঠিত বাগেরহাট-৩ আসন এখানকার মানুষের আবেগ, অনুভূতি ও অস্তিত্বের প্রতীক। এটা মুছে দেওয়ার চেষ্টা জনগণ মেনে নেবে না।
মানববন্ধনে বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন মানবাধিকার সংস্থা রামপাল উপজেলার শাখার সাধারণ সম্পাদক শেরোয়ান শেখ। তিনি বলেন, “যারা নিজেদের সুবিধা অনুযায়ী নির্বাচনী সীমানা কাটছাঁট করে, তারা গণতন্ত্রের শত্রু। জনগণের রায় ছিনিয়ে নেওয়ার এই সিদ্ধান্তকে আমরা চরমভাবে প্রত্যাখ্যান করছি।নির্বাচন কমিশন যদি রামপালের জনগণের দাবি মানতে ব্যর্থ হয়, তাহলে রামপাল – মংলা মহাসড়ক সহ রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র অচল করে দেওয়া হবে।যতক্ষণ আমাদের আসন ফিরিয়ে না দিবে ততক্ষণ রাজপথ অবরোধ কর্মসূচি পালন করবো।
বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) সংসদীয় আসন ভেঙ্গে দেওয়ার সিদ্ধান্ত বাতিল না করলে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের স্বাভাবিক কার্যক্রম অচল করে দেওয়ার কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন- বাগেরহাট জেলা এনসিপির প্রতিনিধি মোঃ আলামীন শেখ।
রামপাল উপজেলা শাখার মানবাধিকার সংস্থার সভাপতি গোলাম মোস্তফা কামালের সভাপতিত্বে আয়োজিত এই মত বিনিময় অনুষ্ঠানে আরও অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন-শেখ আবুল কালাম আজাদ, আফজাল হোসেন, জাহিদুল ইসলাম, মোঃ সাব্বির হোসেন সহ প্রমুখ।
বক্তারা একবাক্যে বলেন, বাগেরহাট-৩ আমাদের সাংবিধানিক অধিকার। এই আসন ফিরিয়ে না দিলে আন্দোলনের ভয়াবহ রূপ দেখবে ক্ষমতাসীনরা।”
আলোচনা সভা শেষে নেতৃবৃন্দ দ্রুত সময়ের মধ্যে বাগেরহাট-৩ আসন পুনঃবহালের দাবি যদি মানা না হয় তাহলে আগামী ২৩ তারিখে বৃহত্তর কর্মসূচির ঘোষণা আসবে বলে জানানো হয়।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK