1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

বাগেরহাটে ডিবি পুলিশের অভিযানে ৪ কেজি গাজা সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

শেখ মাসুম বিল্লাহ, বাগেরহাট জেলা প্রতিনিধি:-
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ১২৯ বার পঠিত
বাগেরহাটের রামপালে গোনাইব্রীজ এলাকা হতে ৪ কেজি গাজা(মাদকদ্রব্য) সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছেন জেলা গোয়েন্দা পুলিশ।
রবিবার রাত ৯ টায় গোপন সংবাদের ভিত্তিতে জেলার রামপাল উপজেলার গোনাইব্রীজ এলাকায় লিংকন কবিরাজের মুদি দোকানের সামনে জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনর্চাজ এর নেতৃত্বে দুই ব্যক্তির নিকট থাকা ব্যাগ তল্লাশি করে ৪ কেজি গাজা সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেন।
আটক কৃতরা হলো জেলার রামপাল উপজেলার বুড়িরডাংগা গ্রামের জামাল জমাদ্দারের ছেলে শফিকুল জমাদ্দার(৩৫), মোড়েলগঞ্জ উপজেলার ফুলহাতা গ্রামের হাকিম হাওলাদারের ছেলে খোকন হাওলাদার(৫০)।
এ আটকের ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশের এস আই মোঃ টুটুল হোসেন বাদী হয়ে রামপাল মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করেছেন যাহার নং ০৪ তারিখ ০৯/১২/২৪।
 জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনর্চাজ আটক ও মামলা দায়েরের সত্যতা নিশ্চত করে বলেন আটককৃতদের জেল কারাগারে প্রেরণ করা হয়েছে। জেলায় মাদক বিরোধী অভিযান চলমান থাকবে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK