1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

বাগেরহাটের চিতলমারিতে বাণিজ্যিক ভবনে আগুন, নিহত-১

শেখ মাসুম বিল্লাহ, বাগেরহাট জেলা প্রতিনিধি -
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ১৫১ বার পঠিত
শেখ মাসুম বিল্লাহ, বাগেরহাট জেলা প্রতিনিধি –

বাগেরহাটের চিতলমারীতে মাইশা টাওয়ার নামের একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে এক নারীর মৃত্যু হয়েছে। এসময় আগুনের ধোঁয়ায় আরও কয়েকজন অসুস্থ হয়েছেন।

সোমবার (৭ এপ্রিল) সকাল ১০ টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত নারীর নাম অনিতা (৫০)। তিনি ওই ভবনে অবস্থিত একটি ক্লিনিকে কাজ করতেন। চিতলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম শাহাদাৎ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, সকালে বহুতল ওই ভবনের নিচতলায় গার্মেন্টসের দোকান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ভবনটিতে সোনালী ব্যাংক, কৃষি ব্যাংক, ব্যাংক এশিয়া ও আইএফআইসি ব্যাংকের শাখা, একটি ক্লিনিক, বিভিন্ন কোম্পানির শোরুম ও ৫ তলায় একটি বাসাবাড়ি রয়েছে।
বাগেরহাট ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত উপ-সহকারী পরিচালক শাহাব উদ্দিন জানান, নিচতলার আগুন মোটামুটি নিয়ন্ত্রণে এসেছে। এখনও অনেক ধোঁয়া রয়েছে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে রয়েছে। ধোঁয়ায় অসুস্থ কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।
বাগেরহাট জেলা প্রশাসক আহমেদ কামরুল আহসান বলেন, আগুন এখন নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় এক নারীর মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে ধোঁয়ায় শ্বাসকষ্টের কারণে এক নারীর মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK