1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

বাগেরহাটের খানপুরে নামযজ্ঞ অনুষ্ঠানে বিএনপি নেতা শামীম এর পরিদর্শন

শেখ মাসুম বিল্লাহ, বাগেরহাট জেলা প্রতিনিধি -
  • প্রকাশের সময় : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ১২৬ বার পঠিত
শেখ মাসুম বিল্লাহ, বাগেরহাট জেলা প্রতিনিধি –
দেশমাতৃকার এবং বিশ্ব জননীর সকল জীবের শান্তি ও মঙ্গল কামনায় বাগেরহাটের সদর উপজেলার দক্ষিণ খানপুর পালপাড়া সর্বজনীন শ্রী শ্রী রাধা মন্দিরে গত ২ এপ্রিল থেকে ৩দিন ব্যাপী নামযজ্ঞ অনুষ্ঠান শেষ হয়েছে। দক্ষিণ খানপুর পালপাড়া সর্বজনীন শ্রী শ্রী রাধা মন্দিরের হরি বাসরের ভক্তবৃন্দ এই ৩দিন প্রহর ব্যাপী নামযজ্ঞের আয়োজক কমিটি সভাপতি সুহৃদ কুমার পাল এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানের জেলা বিএনপি’র পক্ষ থেকে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামিমুর রহমান শামীম। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সিনিয়র এডভোকেট বিএনপি নেতা ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন, পৌর বিএনপি’র আহবায়ক এসকেন্দার হোসেন, বিশিষ্ট শিল্পপতি শেখ নাহিদুজ্জামান রাজু। দৈনিক আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি শেখ মিরানুজ্জামান মিরন ও প্রফেসর বাসুদেব পাল এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নামযজ্ঞ কমিটির সাধারণ সম্পাদক,সুদীপ কুমার পাল খানপুর ইউনিয়ন বিএনপি’র ভারপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান করির হাওলাদার, সাবেক ইউপি সদস্য যন্তপদ পাল, খানপুর ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি খান হাফিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক বাবুল ফকির, খানপুর ইউনিয়নের যুবদলের সাবক সভাপতি শরিফুল ইসলাম লিঠু প্রমূখ। এসময় বিএনপি’র সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, সর্বজনীন শ্রী শ্রী রাধা মন্দিরে মহানাম যজ্ঞানুষ্ঠান ও লীলা কীর্তনে প্রতিদিন বিভিন্ন জেলা থেকে ভক্তবৃন্দরা অংশ নিয়েছিলেন।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK