1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

বর্ডার গার্ড বাংলাদেশ কলমাকান্দা সীমান্ত থেকে ৮২ বোতল ভারতীয় মদ জব্দ

সোহেল খান দূর্জয়, নেত্রকোনা :
  • প্রকাশের সময় : শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ১২১ বার পঠিত

নেত্রকোনা কলমাকান্দা উপজেলার সীমান্ত এলাকা থেকে ৮২ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। মদ জব্দ করতে পারলেও কাউকে আটক করতে পারেনি বিজিবি’র নেত্রকোনা ব্যাটালিয়ন।

শুক্রবার (৭ মার্চ) বিকেল পৌনে ৩টার দিকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল এ এস এম কামরুজ্জামান (পিবিজিএম)।
৩১ বিজিবি’র অধিনায়ক জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নেত্রকোনা ব্যাটালিয়নের অধীনস্থ কচুগড়া বিওপি’র (বর্ডার অবজারবেশন পোষ্ট) ছয় সদস্যের একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে।
মাদকবিরোধী এ অভিযানে ওই বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১১৮০ হতে আনুমানিক আটশো গজ বাংলাদেশের অভ্যন্তরে কলমাকান্দার খারনৈ ইউনিয়নের বাধনকুড়া নামক এলাকা থেকে ৮২ বোতল বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদ জব্দ করতে সক্ষম হয় টহল দলটি।
আমদানি নিষিদ্ধ মালিকবিহীন জব্দকৃত ভারতীয় মদের বোতলগুলো নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে বলে জানান বিজিবি’র এই কর্মকর্তা।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK