1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

বন্যায় ক্ষতিগ্রস্থ মৎস্য চাষীদের খাদ্য বিতরণ

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ১৪৮ বার পঠিত

মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় নোয়াখালী চাটখিলে বন্যা ক্ষতিগ্রস্ত প্রান্তিক চাষীদের মাঝে মৎস্য খাদ্য বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা মৎস্য অফিস থেকে প্রান্তিক চাষিরা মৎস খাদ্য গ্রহণ করেন, ২য় পর্যায়ে এবার ৬০ জনের মাঝে ১৫০০ কেজি মৎস্য খাদ্য বিতরণ হয়।

এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মিজানুর রহমান। উপজেলা মৎস্য অফিসার মাহফুজুল হাসানাইন এর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন প্রান্তিক মৎস্য চাষী সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

এ সময় মৎস্য অফিসার মাহফুজুল হাসানাইন সাংবাদিকদের বলেন, প্রান্তিক মৎস্য চাষীরা বন্যায় যে ক্ষতিগ্রস্ত হয়েছে সরকার তা পূরণের জন্য প্রথম পর্যায়ে চাটখিল উপজেলায় ১৩৪ জনকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। তারই আলোকে আজকে দ্বিতীয় পর্যায়ে ৬০ জন বন্যা ক্ষতিগ্রস্ত প্রান্তিক চাষীদের মাঝে মৎস্য খাদ্য বিতরণ করা হল। এসময় উপস্থিত ছিলেন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK