1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

‘বড়দিন-‘ উপলক্ষে খ্রিষ্টান সম্প্রদায়ের নেত্রীবৃন্দের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সোহেল খান দূর্জয় নেত্রকোনা জেলা প্রতিনিধি :
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ১২৪ বার পঠিত
বুধবার (১৮ ডিসেম্বর) আসন্ন ‘বড়দিন-২০২৪’ উপলক্ষে পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে নেত্রকোনা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, সিপিএমের  সভাপতিত্বে আসন্ন পবিত্র বড়দিন উপলক্ষে নেত্রকোণা জেলার বিভিন্ন গীর্জা ও চার্চের প্রতিনিধিবৃন্দ সাথে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত আলোচনা সভায় বিভিন্ন গীর্জা ও চার্চের প্রতিনিধিবৃন্দ তাদের নিজস্ব মতামত উপস্থাপন করেন।
পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, নেত্রকোণা জেলা পুলিশের পক্ষ হতে আসন্ন শুভ বড়দিন উপলক্ষে সার্বিক নিরাপত্তা প্রদান করা হবে। উক্ত মত বিনিময় সভায় পুলিশ সুপার আসন্ন পবিত্র বড়দিনে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখাসহ আইন-শৃঙ্খলা রক্ষার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।  বড়দিনের আনুষ্ঠানিকতা চলাকালীন কোনো বিশৃঙ্খলা বা আইনশৃঙ্খলায় বিঘ্ন ঘটলে যত দ্রুত সম্ভব সংশ্লিষ্ট থানা ও পুলিশ কন্ট্রোল রুমে অবহিত করার জন্য বলেন। তাছাড়া শুভ বড়দিন উৎসাহ উদ্দীপনার সাথে উদযাপনের লক্ষে সকলের সহযোগিতা কামনা করেন।
পরবর্তীতে সভাপতি মির্জা সায়েম মাহমুদ সিপিএম সভায় উপস্থিত সবাইকে ধন্যবাদ ও বড় দিনের শুভেচ্ছা জানিয়ে সভায় কার্যক্রম সমাপ্তি ঘোষণা করেন। এসময় আরও উপস্থিত ছিলেন মোঃ সাহেব আলী পাঠান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) এবং জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK