1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

বই হোক আপনার আমৃত্যু সঙ্গী: চট্টগ্রাম বিভাগীয় কমিশনার

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১২৫ বার পঠিত

তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে লক্ষ্মীপুর কালেক্টরেট ভবনের প্রাঙ্গণে আয়োজিত বইমেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে চট্রগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন বলেন, ‘সব সময় বই কিনবেন, পড়ুন আর না পড়ুন। বই পড়া হচ্ছে একটা জার্নি। আপনি একইসঙ্গে সব দেশে, সব ধর্মে, সব বর্ণে, সব বয়সে ঢুকতে পারবেন, শুধুমাত্র বই পড়ে। তাই আমি বলব, বই হোক আপনার আমৃত্যু সঙ্গী।’ গতকাল মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। লক্ষ্মীপুর জেলা প্রশাসনের উদ্যোগে ছয় দিনব্যাপী এভ বইমেলার আয়োজন করা হয়েছে।

এ বই মেলার প্রধান অতিথি উপস্থিত ছিলেন – চট্রগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন। এ বইমেলার সভাপতিত্ব করেন- জেলা প্রশাসক রাজীব কুমার সরকার। বিশেষ অতিথি ছিলেন – জেলা পুলিশ সুপার মো. আকতার হোসেন। প্রধান অতিথির বক্তব্যে অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার আরও বলেন, ‘বই প্রথমত পড়ার জন্য কিনবেন। যদি পড়তে না চান তাও বই কিনবেন। বইটি নিয়ে যদি বাসায় রাখুন, বাসায় যারা দেখতে আসে, তারা অন্তত বলবে রুচিমানের মানুষ এখানে থাকে। যদি আপনার বাসায় কেউ না আসে, তবুও আপনি বই কিনবেন।’

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK