1. admin@anantabangla.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
উদ্যোক্তাদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা: ব্যবসায় সফল হতে হিসাব সমীকরণ ও প্রযোজ্য আইন জানা কতটা জরুরি? মাদরাসাতুল মানারের ১৫ শিক্ষার্থীকে হিফজ এওয়ার্ড প্রদান **নেত্রকোনায় বিজিবির অভিযানে ১৪ লাখ টাকার চোরাই পণ্য জব্দ—চোরাচালানের নেপথ্যে কারা?** **জাতীয় সংগীত ঘিরে নতুন আলোচনা, ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে ইসলামী ব্যাখ্যা—বিতর্কের কেন্দ্রে ‘আমার সোনার বাংলা’** মসজিদের দানবাক্স চুরির সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার সংবাদিক **সিলেটে হামে মৃত্যুর সংখ্যা ছাড়াল ২০০—পরিস্থিতি কি আরও ভয়াবহ হচ্ছে?** **শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স-ডেগে মিলল ৩ কোটি ১৮ লাখ ২৩ হাজার ১৪৪ টাকা—এত বিপুল অর্থের হিসাব কী বলছে?** **হাওরজুড়ে ক্যারেটভর্তি হাঁসের ডিমের কোটি টাকার হাট—অর্থনীতির চাকা ঘোরাচ্ছে কোন অদৃশ্য শক্তি?** **নিষেধাজ্ঞার মধ্যেই মেঘনায় মাছ শিকার—তজুমদ্দিনে ১৮ জেলের কারাদণ্ড, জব্দ ৩ ট্রলার; নেপথ্যে কারা?** **সাংবাদিককে হত্যার হুমকি, বিএনপি নেতা পরিচয়ে চুন্নু—দল বলছে, সাধারণ সদস্যও নন; রহস্য কোথায়?**

ফিল্মি স্টাইলে অস্ত্রের মুখে জিম্মি করে টাকা ছিনতাইকারী রাখি র‌্যাবের হাতে আটক

কে এম শাহীন রেজা, কুষ্টিয়া জেলা প্রতিনিধি ॥
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ১২০ বার পঠিত

কুষ্টিয়ার দৌলতপুরে ফিল্মি স্টাইলে অস্ত্রের মুখে জিম্মি করে এক ব্যবসায়ীর টাকার ব্যাগ ছিনতাইয়ের মামলায় রাকিবুল ইসলাম রাখি (৩৫) নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২ কুষ্টিয়া । বৃহস্পতিবার (০৭ নভেম্বর) দুপুর ২টার দিকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার খন্দকার গোলাম মোর্ত্তুজা। এর আগে, বুধবার (০৬ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে কুষ্টিয়ার দৌলতপুরের আবেদের ঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রাকিবুল ইসলাম রাখি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর গ্রামের হাফিজুল সরদারের ছেলে। তার বিরুদ্ধে অস্ত্র, ছিনতাই, মাদক, চাঁদাবাজিসহ বেশ কয়েকটি মামলা চলমান আছে। রাখি মাদক ও অস্ত্র কারবারির সঙ্গে জড়িত। এছাড়াও দৌলতপুরে চর অঞ্চলে তিনি নানা সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গেও জড়িত।

জানা গেছে, গত শনিবার (০২ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে কুষ্টিয়ার দৌলতপুরের মানিকদিয়াড় এলাকায় ফিল্মি স্টাইলে অস্ত্রের মুখে জিম্মি করে ব্যবসায়ী নুরুল ইসলামের বাড়ির ভিতরে ঢুকে হাতে থাকা টাকার ব্যাগ ছিনতাই করা হয়। সেই ব্যাগে ৫ লাখ টাকা ছিল। এছাড়াও স্বর্ণের একটি চেইন ও মোবাইল ছিনতাই করা হয়। এর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী বাদী হয়ে গত ৫ নভেম্বর দৌলতপুর থানায় একটি মামলা করেন। ছিনতাইয়ের শিকার ব্যবসায়ী নূরুল ইসলাম দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের মানিকদিয়াড় গ্রামে মৃত শের আলীর ছেলে।

র‌্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার খন্দকার গোলাম মোর্ত্তুজা জানান, ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের মামলায় আসামি রাখিকে গ্রেপ্তার করা হয়েছে। কুষ্টিয়া ক্যাম্পের র‌্যাব টিম অভিযান চালিয়ে দৌলতপুরের আবেদের ঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK