1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

ফিলিং স্টেশনে বাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৩, নিহত ১

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ৮৯ বার পঠিত

লক্ষ্মীপুর জেলায় গ্রীণ লিফ সিএনজি ফিলিং স্টেশন নামে একটি গ্যাস পাম্পে গ্যাস রিফিলের সময় বাসের সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থালেই আবুল কালাম (২৬) নামে ১ জন নিহত হয়েছ ও আহত হয়েছে আরও ৩ জন। বুধবার মধ্য রাতের দিকে লক্ষ্মীপুর পৌর শহরের ইসলাম মার্কেট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কালাম পেশায় রং মিস্ত্রি। সে লক্ষ্মীপুর পৌর শহরের সাহাপুর এলাকার জাকির হোসেনের ছেলে। আহতরা হলেন, হোসেন আহমেদ, নাইম ও আবুল হোসেন। এর আগে গত দুই মাস আগেও একই ফিলিং স্টেশনে গ্যাস রিফিল করতে আসা আরেকটি বাসের সিলিন্ডার বিস্ফোরণে ৩ জনের মৃত্যু হয়েছে। একাধিকবার এমন দুর্ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলাকে দায়ি করছে স্থানীয়রা। তাদের অভিযোগ, বাসের সিলিন্ডারগুলো মেয়াদোত্তীর্ন হওয়ায় এমন দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ভোর রাত সাড়ে ৩ টায় লক্ষ্মীপুর-রামগতি রুটে চলাচলকারী ‘আল মদিনা পরিবহন’ নামের একটি বাস গ্যাস নিতে গ্রীন লীফ গ্যাস স্টেশনে আসে। ফিলিং স্টেশন থেকে বাসের সিলেন্ডারে গ্যাস দেওয়ার সময় হঠাৎ বিষ্ফোরণের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ১ জনের মৃত্যু হয়েছে।

এবং আহত হয়েছেন অন্তত ৩ জন। পরবর্তীতে খবর পেয়ে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠায়। স্থানীয়রা আরও জানান, আল মদিনা নামের ওই বাসটি লক্ষ্মীপুর শহরের ঝুমুর এলাকায় রং এর কাজ শেষে ওই ফিলিং স্টেশনে গ্যাস নিতে আসে। ওই সময় রংমিস্ত্রি আবুল কালামও ফিলিং স্টেশনে বাসের সাথে আসে। সেখানেই গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে মারা যান আবুল কালাম। স্থানীয়রা বলছেন, শীতের রাত হওয়ায় গাড়ির চাপ ফিলিং স্টেশনে ছিলোনা। তা না হলে হতাহতের ঘটনা আরও বেড়ে যেতো। তাদের অভিযোগ, সিলিন্ডারের মেয়াদ যাচাই-বাছাই না করেই গ্যাস রিফিল করা হচ্ছে। এতে প্রতিনিয়ত দুর্ঘটনা শিকার হচ্ছে। একই ফিলিং স্টেশনে গত ১৪ অক্টোবর একটি বাসের সিলিন্ডার বিস্ফোরণে ৩ জনের মৃত্যু ও ৯ জন আহত হয়েছে। গ্রীন লিফ সিএনজি ফিলিংস স্টেশনের ম্যানেজার আল আমিন জানান, যে বাসের সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে, সেগুলোর মেয়াদ রয়েছে।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জয়নাল আবেদীন জানান, হাসপাতালে ১নজনকে মৃত অবস্থায় আনা হয়েছে। ৩ জনকে আহত অবস্থায় আনা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজন হওয়ায় তাদেকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK