1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

ফিরিঙ্গি বাজারে পিস্তলসহ ছাত্রলীগের ২ নেতা গ্রেফতার 

জাফর সাদেক, স্টাফ রিপোর্টার, চট্রগ্রাম:
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২৩৬ বার পঠিত
চট্রগ্রাম নগরীর কোতােয়ালী থানাধীন ফিরিঙ্গি বাজারের ব্রিজঘাট এলাকা থেকে যুক্তরাষ্ট্রের তৈরী বিদেশী পিস্তলসহ ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন-ইমরান আলী মাসুদ ও মনসুর আলী। এরমধ্যে ইমরান আলী মাসুদ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চট্টগ্রাম নগর কমিটির অর্থ বিষয়ক সম্পাদক। পাশাপাশি তিনি সিটি কলেজের রাজনীতির সাথেও সম্পৃক্ত ছিলেন। অপরজন মনসুর আলী ইসলামিয়া কলেজ শাখার সাবেক ভিপি এবং নগর ছাত্রলীগের গণশিক্ষা বিষয়ক সম্পাদক। শনিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধায় নগরীর কোতোয়ালী থানা পুলিশ অভিযান চালিয়ে এ দুজনকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে উদ্ধার করা দুটি পিস্তলই লোড করা ছিল।
একটিতে পাঁচ রাউন্ড ও আরেকটিতে চার রাউন্ড গুলি ছিল। কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম এসব তথ্য নিশ্চিত করে বলেন, নাশকতার উদ্দেশ্যে নাকি বিক্রির উদ্দেশ্যে লোড করা পিস্তল নিয়ে গ্রেপ্তারকৃত দুজন ফিরিঙ্গি বাজারে অবস্থান করছিল, তা আমরা খতিয়ে দেখছি। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হবে। পরবর্তীতে তাদেরকে আদালতে পাঠানো হবে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK