1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

ফসলি জমির মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ১১৯ বার পঠিত

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের দিলসাদপুর গ্রামে ফসলি জমির উপরিভাগের মাটি কেটে বিক্রি করা ও অন্যান্য ফসলি জমি নষ্ট করার অপরাধে মো. হানিফ নামে এক ব্যক্তির ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (১৫ মার্চ) দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জামশেদ আলম রানা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করা হয়েছে।

দণ্ডপ্রাপ্ত হানিফ ওই এলাকার নেছার আহমেদের ছেলে।

সদর উপজেলা নির্বাহী কর্মকতা জামশেদ আলম রানা জানান, ফসলি জমির উপরিভাগের মাটি কেটে বিক্রি করা ও অন্যান্য ফসলি জমি নষ্ট করার অপরাধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইনে হানিফের ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK