1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

ফকিরহাটে বীর মুক্তিযোদ্ধা বাবুল খাঁনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

শেখ মাসুম বিল্লাহ, বাগেরহাট জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • ১১৭ বার পঠিত
বাগেরহাটের ফকিরহাট বীর মুক্তিযোদ্ধা খাঁন আনোয়ার হোসেন বাবুল (৬৮) কে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
রোববার (২৪ নভেম্বর) বেলা ১১টায় আট্টাকা ঈদগাহ ময়দানে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়। এ সময় জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত মরদেহে পুষ্পমাল্য অর্প করে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রাসন, পুলিশ প্রশাসন ও বীর মুক্তিযোদ্ধারা।
ফকিরহাট মডেল থানা পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। এসময় বিউগলে করুন সুর বাজানো হয় এবং এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে মরহুমের আট্টাকা পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
গার্ড অব অনার অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) এ এস এম শাওনেওয়াজ মেহেদী, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আলমগীর কবীরসহ বীর মুক্তিযোদ্ধাগন ও বিভিন্ন শেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
খাঁন আনোয়ার হোসেন বাবুল ২৩ নভেম্বর দুপুরে অসুস্থ হয়ে পড়লে তাকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধিন অবস্থায় এদিন রা ১০টার দিকে তিনি মারা যান। তিনি মৃত্যুকালে স্ত্রী, এক পুত্র ও তিন কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি উপজেলা আট্টাকা গ্রামের মৃত ইয়াকুব আলীর খাঁনের ছেলে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK