1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

প্রেসক্লাবের ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

ফরিদ মিয়া নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫
  • ১৩৮ বার পঠিত
ময়মনসিংহের ঐতিহ্যবাহী নান্দাইল প্রেসক্লাবের ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী দিনব্যাপী আনন্দঘন পরিবেশে পালিত হয়েছে। মঙ্গলবার (৭ই জানুয়ারি) সকালে জাতীয় পতাকা উত্তোলন। সকাল ১১টায় বর্ণাঢ্য আনন্দ র‌্যালী ময়মনসিংহ-কিশোরগঞ্জ হাইওয়ে সড়কে উপজেলা সদর (নতুন বাজার) নান্দাইল সরকারী শহীদ স্মৃতি আদর্শ কলেজ গেইটের সামনে থেকে উপজেলা পরিষদ, পুরাতন বাসট্যান্ড হয়ে নতুন বাজার কলেজ গেইটের সামনে এসে র‌্যালীটি শেষ হয়।
পরে নান্দাইল প্রেসক্লাবের সামনে ঐতিহ্য সম্বলিত লাঠিবাড়ি খেলার মাধ্যমে ১ম পর্যায়ের অনুষ্ঠান সমাপ্ত হয়। বিকালে নান্দাইল প্রেসক্লাব কার্যালয়ে সভাপতি সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুলের সভাপতিত্বে ও অর্থ সম্পাদক রফিকুল ইসলাম মোড়লের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ ফয়জুর রহমান, নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ ফরিদ আহম্মেদ, নান্দাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক মাহবুবুর রহমান বাবুল, নান্দাইল সাংবাদিক সমিতির সভাপতি এবি সিদ্দিক খসরু, ক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস উদ্দিন ফকির রঞ্জু, সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান, নান্দাইল নরসুন্দা ব্লাড ডোনেট সোসাইটির সভাপতি জাকির হোসেন ভূইঁয়া, সাফায়েত আহম্মেদ প্রমুখ। আলোচনা সভা শেষে নান্দাইল প্রেসক্লাবের   সাংবাদিক সদস্য ও আজীবন সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করে মাওলানা হাবিবুর রহমান। আলোচনা সভা শেষে নান্দাইল প্রেসক্লাবের ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী লেখা সম্ভলিত কেক কাটা রাত ৯টা পর্যন্ত অতিথিদের আপ্যায়ন করা হয়।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK