1. admin@anantabangla.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
উদ্যোক্তাদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা: ব্যবসায় সফল হতে হিসাব সমীকরণ ও প্রযোজ্য আইন জানা কতটা জরুরি? মাদরাসাতুল মানারের ১৫ শিক্ষার্থীকে হিফজ এওয়ার্ড প্রদান **নেত্রকোনায় বিজিবির অভিযানে ১৪ লাখ টাকার চোরাই পণ্য জব্দ—চোরাচালানের নেপথ্যে কারা?** **জাতীয় সংগীত ঘিরে নতুন আলোচনা, ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে ইসলামী ব্যাখ্যা—বিতর্কের কেন্দ্রে ‘আমার সোনার বাংলা’** মসজিদের দানবাক্স চুরির সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার সংবাদিক **সিলেটে হামে মৃত্যুর সংখ্যা ছাড়াল ২০০—পরিস্থিতি কি আরও ভয়াবহ হচ্ছে?** **শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স-ডেগে মিলল ৩ কোটি ১৮ লাখ ২৩ হাজার ১৪৪ টাকা—এত বিপুল অর্থের হিসাব কী বলছে?** **হাওরজুড়ে ক্যারেটভর্তি হাঁসের ডিমের কোটি টাকার হাট—অর্থনীতির চাকা ঘোরাচ্ছে কোন অদৃশ্য শক্তি?** **নিষেধাজ্ঞার মধ্যেই মেঘনায় মাছ শিকার—তজুমদ্দিনে ১৮ জেলের কারাদণ্ড, জব্দ ৩ ট্রলার; নেপথ্যে কারা?** **সাংবাদিককে হত্যার হুমকি, বিএনপি নেতা পরিচয়ে চুন্নু—দল বলছে, সাধারণ সদস্যও নন; রহস্য কোথায়?**

পেট্রোলের আগুনে দগ্ধ হয়ে জামায়াত নেতার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ৮৬ বার পঠিত
বাউফলে উপজেলায় পেট্রোলের আগুনে দগ্ধ হয়ে মো. নাসির উদ্দিন (৫২) নামে জামায়াতে ইসলামীর নেতার মৃত্যু হয়েছে।
রোববার (২৭ এপ্রিল) মধ্যরাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জাতীয় বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
নাসির উদ্দিন কালিশুরী ইউনিয়ন জামায়াতের ৯নং ওয়ার্ডের সেক্রেটারি এবং রাজাপুর বালিকা দাখিল মাদরাসার সিনিয়র শিক্ষক ছিলেন। তার মৃত্যুতে সহকর্মী, শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্র জানায়, গত শনিবার রাতে উপজেলার কালিশুরী ইউনিয়নের হিজবুল্লাহ বাজারে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিদগ্ধ হন নাসির উদ্দিন। সেদিন রাত সাড়ে ৭টার দিকে বিদ্যুৎ লোডশেডিং চলছিল। এ সময় এক বাইকার পেট্রোল নিতে এলে মোমবাতির আলোয় পেট্রোল সরবরাহ করার সময় হঠাৎ আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে পুরো দোকানে আগুন ছড়িয়ে পড়ে।
স্থানীয়রা দ্রুত আগুন নিয়ন্ত্রণে এনে নাসির উদ্দিনকে উদ্ধার করেন। প্রথমে তাকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকায় জাতীয় বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়। সেখানেই তিনি মৃত্যুবরণ করেন।
জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ এক শোকবার্তায় গভীর শোক প্রকাশ করেন এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।
নাসির উদ্দিনের সহকর্মী মাওলানা মোহাম্মদ মহসীন মীর বলেন, তিনি একজন সৎ ও নীতিবান ব্যক্তি ছিলেন। তার মৃত্যু আমাদের জন্য অপূরণীয় ক্ষতি।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK