1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

পৃথিবীর ইতিহাসে স্বৈরাচারী সরকার পালিয়ে যাওয়ার ঘটনা বিরল -মামুনুর রশিদ মামুন

মাহবুবুর রহমান পিংকু, চাটখিল প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫
  • ১৬৬ বার পঠিত

স্বৈরাচারী শেখ হাসিনা এত বেশি অপরাধ করেছে যে, তাকে কেউ তাড়াতে হয় নি বরং সে নিজেই পালিয়ে যেতে বাধ্য হয়েছে। শুধু তাই নয় পৃথিবীর ইতিহাসে পুরো ক্যাবিনেটসহ কোন স্বৈরাচারী সরকার পালিয়ে যাওয়ার ঘটনা বিরল। শেখ হাসিনা ক্ষমতাকে এমনভাবে অপব্যবহার করেছে যে সে ক্ষমতায় থাকতে পারে নি এমনকি তার এমপি মন্ত্রীরাও পালিয়ে যেতে বাধ্য হয়েছে বলে মন্তব্য করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক ছাত্রদল নেতা মামুনুর রশিদ মুামুন। তিনি গতকাল বৃহস্পতিবার বিকেলে নোয়াখালী চাটখিল পৌরসভার ৩ ও ৪ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত রাষ্ট্রকাঠামো মেরমতে ৩১ দফা ও জনসম্পৃক্তি করার লক্ষ্যে উন্মুক্ত আলোচনা ও তারেক রহমানের পক্ষে শীতবন্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, পতিত হাসিনা নির্বাচন ব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। বিগত ১৬ বছরে কেউ ভোট কেন্দ্রে যেতে পারে নি। তাছাড়া হাজার হাজার কোটি টাকা লোপাটের মাধ্যমে ব্যাংক-বীমাসহ রাষ্ট্রের সকল সেক্টরকে ধংস করে দিয়ে গেছে। তাই রাষ্ট্রকাঠামো মেরাততের  লক্ষ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান যে ৩১ দফা ঘোষণা করেছেন, তা বাস্তবায়িত হলে বাংলাদেশ নতুন এক বাংলাদেশ ও আধুনিক এক বাংলাদেশ গঠিত হবে। এ কারণে আগামীতে বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় আনতে সকলের দোয়া ও সমর্থন কামনা করেন।

বিএনপির সৌদি আরব কেন্দ্রীয় কমিটির সদস্য জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত উন্মুন্ত আলোচনা সভায় উপস্থিত  ছিলেন নোয়াখালী জেলা স্বেচ্ছাবেসক দলের সিনিয়র সহ-সভাপতি বেলায়েত হোসেন দিপু, চাটখিল পৌর বিএনপির যুগ্ম আহবায়ক নুরনবী, সদস্য বেলায়েত হোসেন বেলাল, পৌরসভা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান বাবুল, ৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম, ছাত্রদল নেতা মিনহাজ উদ্দিন রুমেল, রাকিব হোসেন রাজ, মোবারক হোসেন মিলন, যুবদল নেতা  বেল্লাল তফদার, ছাত্রদল নেতা আজাদ তফদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এস আর শাকিল প্রমূখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK