1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

পৃথক অটোরিকশা মোটর সাইকেলের সংঘর্ষে নিহত ২, আহত ৯

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশের সময় : রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫
  • ৯৫ বার পঠিত
লক্ষ্মীপুর জেলার সদর উপজেলায় পৃথক সিএনজিচালিত অটোরিকশা ও মোটর সাইকেলের সংঘর্ষে দুজন মারা গেছেন। তারা হলেন- পিয়াস আহমেদ (১৭) ও ফরহাদ হোসেন (২৩)। এ দুর্ঘটনায় আরও ৯ জন আহত হয়েছেন। এর মধ্যে আশঙ্কাজনক অবস্থায় সিফাত ও তামিম নামে দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি) রাত ১১টার দিকে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।

জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়নের বাসুবাজার এলাকায় লক্ষ্মীপুর-রামগঞ্জ সড়কে মোটর সাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পিয়াস (১৭) নামে একজন মারা যায়। এতে সিফাত, তামিম, সাব্বির ও জাহেদসহ ৫ জন আহত হয়েছে। এর মধ্যে সিফাত ও তামিমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

নিহত পিয়াস সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়নের মির্জাপুর গ্রামের মনসুর আহমেদের ছেলে। প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্র, মোটর সাইকেলযোগে পিয়াস কালিবাজার থেকে বাড়ির দিকে যাচ্ছিল। ঘটনাস্থলে পৌঁছালে মোটর সাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অটোরিকশা-মোটর সাইকেল দুমড়েমুচড়ে যায়।

দুর্ঘটনায় আহত অবস্থায় পিয়াসসহ ৬ জনকে সদর হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। হাসপাতালে নিলে পিয়াসকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত সিফাত নামে একজনসহ দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। অন্যদেরকে সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK