1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ সভা ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত 

সোহেল খান দূর্জয়, নেত্রকোনা জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৯৫ বার পঠিত
নেত্রকোনায় (৬ ফেব্রুয়ারী) বৃহস্পতিবার সকাল ৯ টায় নেত্রকোণা পুলিশ লাইন্স মাঠে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। এসময় নেত্রকোনা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, পিপিএম জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যদের অংশগ্রহণে মাস্টার প্যারেড পরিদর্শন করেন এবং অভিবাদন গ্রহণ করেন। অভিবাদন গ্রহণ শেষে পুলিশ সুপার জেলা পুলিশের সদস্যদের প্রতি দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
এদিকে প্যারেড শেষে পুলিশ লাইনস্ ড্রিল শেডে নেত্রকোণা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। কল্যাণ সভায় জেলা পুলিশের বিভিন্ন থানা, ফাঁড়িসহ অন্যান্য ইউনিটে কর্মরত পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা ও তার সমাধান এবং পুলিশের বিভিন্ন কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
এসময় উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন মোঃ সাহেব আলী পাঠান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত, মোঃ লুৎফর রহমান অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার(‌ডিএস‌বি), সজল কুমার সরকার অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল, আল ইমরানুল আলম সহকারী পুলিশ সুপার দূর্গাপুর সার্কেল, মোঃ গোলাম মোস্তফা সহকারী পুলিশ সুপার কেন্দুয়া  সার্কেল এবং জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ।
পরবর্তীতে নেত্রকোণা জেলা পুলিশ লাইনস্ ড্রিল শেডে জানুয়ারী-২০২৫ মাসের ‘মাসিক অপরাধ পর্যালোচনা সভা’ অনুষ্ঠিত হয়। এসময় উক্ত সভায় সভাপতিত্ব করেন নেত্রকোণা জেলার সুযোগ্য পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ পিপিএম। এসময় তিনি অপরাধ সভায় জেলার সার্বিক আইন-শৃংঙ্খলা বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK