1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

পীরগাছায় সুখানপুকুর সমাজকল্যাণের উদ্যোগে ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

একরামুল ইসলাম, পীরগাছা (রংপুর) প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ১৬৫ বার পঠিত

রংপুরের পীরগাছায় সুখানপুকুর সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে যুব ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে সুখানপুকুর হেলিপ্যাড মাঠে এ খেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক সুমন।
রংপুর জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক জুয়েল হোসেন মন্ডলের সভাপতিত্বে ও যুব উজ্জীবন ক্রীড়া শিক্ষা ও সামাজিক সংগঠনের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান মোস্তাফিজার রহমান রেজা, থানা তদন্ত ওসি তাজুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশলী সানোয়ার মোর্শেদ, যুব উজ্জীবন ক্রীড়া ও সামাজিক সংগঠনের সভাপতি আব্দুল কাদের, সংগঠক আনিছুর রহমান, ইউপি সদস্য আনোয়ার হোসেন, প্রভাষক আব্দুল মাজেদ, সমাজসেবক আশরাফুল হক লিটন, ছাত্র সমন্বয়ক সোহেল তানভীর, হৃদয় হোসেন ও লাবণ্য প্রমুখ।
উদ্বোধনী খেলায় তালুক ইসাদ স্পোর্টিং ক্লাব ও যুব উজ্জীবন স্পোর্টি ক্লাব অংশগ্রহণ করেন। ধারাভাষ্যে ছিলেন আশিকুর রহমান সোহান ও রেফারির দায়িত্ব পালন করেন বাদশা আলম, জাহাঙ্গীর আলম ও রনি মিয়া।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK