1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

পীরগাছায় ইঁদুর নিধন অভিযানের উদ্বোধন

পীরগাছা (রংপুর) প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ১৯৭ বার পঠিত

‘ছাত্র-শিক্ষক-কৃষক ভাই, ইঁদুর দমনে সহযোগিতা চাই’- এ প্রতিপাদ্যে রংপুরের পীরগাছায় জাতীয় ইঁদুর নিধন অভিযানের শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এ কর্মসূচির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক সুমন।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ও উপসহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আব্দুল লতিফের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ সুজা মিঞা, জনস্বাস্থ্য প্রকৌশলী সানোয়ার মোর্শেদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মুকিত বিন লিয়াকত, একাডেমিক সুপারভাইজার ফারুকুজ্জামান ডাকুয়া সহ প্রান্তিক কৃষক-কৃষাণী।
এর আগে ২০২৪-২৫ অর্থবছরে রবি মৌসুমে গম, ভুট্টা, সরিষা, সূর্যমূখী, চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ ও অড়হড় ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলাম জানান, উপজেলা কৃষি অফিসের পরামর্শে বড় পানসিয়া রাজস্ব কৃষকদল সাংগঠনিক দিক থেকে ইঁদুর নিধনে সারা বাংলাদেশের মধ্যে প্রথম স্থান অধিকার করেন। দ্বিতীয় স্থান অধিকার করেন সাতদরগা সমন্বিত পুষ্টি উৎপাদন কৃষকদল। তিনি আরও জানান, এই অঞ্চলে কিছু দক্ষ কৃষক রয়েছে তাদের প্রচেষ্টায় গত বছরে বাঁশের চোঙ্গার মাধ্যমে দুই লক্ষ ৪৮হাজার ইঁদুর নিধন করা হয়েছে। এধারা অব্যাহত রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK