
পিরোজপুর ভান্ডারিয়ায় বিডি ক্লিন এর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আজ ১৪ জুন রোজ শনিবার বিকাল ৪ ঘটিকায়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন বরিশাল বিভাগ ও পিরোজপুর জেলার প্রতিনিধি এবং ভান্ডারিয়া উপজেলার প্রতিনিধিগন। আলোচনা সভা বিডি ক্লিন সংগঠন এর সাংগঠনিক নিয়মাবলি সম্পর্কে আলোচনা করা হয় এবং আগামী শুক্রবার ২০ জুন ভান্ডারিয়া বাসএস্টান কালিমা চত্ত্বরথেকে তাদের কাজ শুরুর ঘোষণা দেয়া হয়। পরিস্কার পরিছন্ন ভান্ডারিয়া গড়ার লক্ষ্যে সকলেই একমত পোষণ করেন এবং এক সাথে কাজ করার জন্য আগ্রহ প্রকাশ করেন। তারা জানান যে, সকলের সহযোগিতা এবং চেষ্টায় পরিস্কার পরিছন্ন বাংলাদেশ গড়া সম্ভব। আরো জানিয়েছেন যে, আমরা মানুষকে উৎসাহ দেবো ময়লা আবর্জনা ডাস্টবিনে ফেলার জন্য এবং যেখানে ডাস্টবিন নেই সেখানে একটা জায়গা নির্ধারন করে ময়লা ফেলানোর জন্য। মানুষকে বুঝাতে হবে, যখন মানুষ সচেতন হবে তখন পরিবেশ সুন্দর হবে। তারা সকলের সহযোগিতা নিয়ে এগিয়ে যেতে চান। বিডি ক্লিন এর উদ্যোগে ভান্ডারিয়াতে এই প্রথমবার কাজ করতে যাচ্ছেন।