1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

পাষন্ড- স্বামীর অমানুষিক নির্যাতনে কাতরাচ্ছে স্ত্রী। পুড়িয়ে হত্যা করার হুমকি

নোয়াখালী সদর প্রতিনিধি:
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৩ বার পঠিত

নোয়াখালী সদর উপজেলার ২০ নং আন্ডারচর ইউনিয়নের আন্ডারচ (৬০) এর অমানুষিক নির্যাতনের শিকার হয়ে কাতরাচ্ছে স্ত্রী মিনারা বেগম। নির্যাতনের কথা প্রকাশ করলে তাকে পুড়িয়ে হত্যা করারও হুমকি দেয় পাষ- স্বামী। এই ঘটনায় মিনারা বেগম স্থানীয় গণ্যমান্য ব্যক্তির নিকট ও সুধারাম থানা অভিযোগ প্রদান করেন।

ডমনারা বেগম জানায়, দীর্ঘ ৪০ বছর পূর্বে তার সাথে আবুল কালামের বিয়ে হয়। তাদের ঘরে সাতটি সন্তান রয়েছে। সন্তানরা বড় হয়ে গিয়েছে এবং এক বড় ছেলেকে বিয়ে করিয়েছেন এবং বড় মেয়েকে বিয়ে দিয়েছেন। বিয়ের পর থেকে তাকে নানাভাবে নির্যাতন করে আসছিল। সন্তানরা বড় হয়ে গেলে হয়তো সব ঠিক হয়ে যাবে এই ভেবে বাদ-প্রতিবাদ করেন নি। কিন্তু বর্তমানে সে দ্বিতীয় বিয়ে করার জন্য নানা প্রগাকান্ড করে যাচ্ছে। এসব বিষয়ে বাধা দেয়ায় গত ২ মাসের মধ্যে ২/৩ বার তাকে মারধর করে। এরই জের ধওে গত সোমবার সকালে পুনরায় তাকে হত্যার উদ্দেশ্যে বেদম মারধর করে। পরে ছেলে- মেয়েরা এসে তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। এ নির্যাতনের ঘটনা সম্পর্কে স্থানীয় ইউপি মহিলা মেম্বার, বিএনপি নেতা আহমদ মেম্বার, বিএনপি নেতা তোফায়েল, আন্ডারচর ইউনিয়ন বিএনপি সভাপতি ওয়াদুদ, বিএনপি নেতা ভিপি জসিম ও নোয়াখালী জেলা বিএনপির আহবায়ক মাহবুব আলমগীর আলোকে মৌখিক অভিযোগ প্রদান করলে তারা থানা পুলিশের সহযোগিতা নিতে পরামর্শ দেন।

বড় মেয়ে মুন্নি আক্তার জানায়, তার বাবা প্রায় সময় নানা চুতোনাতায় তার মাকে মারধর করে। বাধা দিয়ে তাদেরও প্রাণে মেরে ফেলার হুমকি দেয়।
বিএনপি নেতা আহমদ মেম্বার বলেন, নির্যাতনের বিষয়টি তাকে জানানো হয়েছে কিন্তু আবুল কালাম কোন কথাই শুনে না।
সুধারাম মডেল থানা এসআই সাদেক হোসেন অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন, মিনারা বেগমকে আদালতের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণের পরামর্শ দিয়েছি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK