1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

পাঁচ বছরের কম বয়সী শিশুদের মল পরীক্ষার মাধ্যমে যক্ষ্মা বিষয়ে অবহিতকরণ সভা

সোহেল খান দূর্জয় নেত্রকোনা জেলা প্রতিনিধি :
  • প্রকাশের সময় : বুধবার, ১ জানুয়ারি, ২০২৫
  • ৮২ বার পঠিত
নেত্রকোণায় ৫ বছরের কম বয়সী শিশুদের মল পরীক্ষার মাধ্যমে যক্ষ্মা নির্ণয় সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সরকারের স্বাস্থ্য অর্থনীতি ইউনিট, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ও জাতীয় যক্ষ্মা কর্মসূচির উদ্যোগে মঙ্গলবার (৩১ ডিসেম্বর) জেলা পাবলিক হলে এই সভার আয়োজন করা হয়।
অবহিতকরণ সভার সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি জেনারেল) রাফিকুজ্জামান। অবহিতকরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের পরিচালক (গবেষণা) সৈয়দা নওশীন পর্ণিনী।
অন্যদের মধ্যে স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের উপ-পরিচালক মো: দবির আল কাদের, হেল্থ সিস্টেম ফর টিবি’র কান্ট্রি ডিরেক্টর প্রফেসর ডা. এসকে নাজমুল হুদা, সিভিল সার্জন ডাঃ অনুপম ভট্টাচার্য্য, ডাঃ আবু সাঈদ মোহাম্মদ মাহবুবুর রহমান সুপারিনটেনডেন্ট নেত্রকোনা সদর হাসপাতাল, ডাঃ মোঃ সাইফুল হাসান অধ্যক্ষ নেত্রকোনা মেডিকেল কলেজ হাসপাতাল,ডাঃ মাহফুজুর রহমান (এম ও ডি সি) নেত্রকোনা সদর হাসপাতাল,কাজী এ কে এম মহিউল ইসলাম সিনিয়র অ্যাডভাইসর (HS4TB), প্রমুখ।
সভায় প্রশাসন, জনপ্রতিনিধি, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও গণমাধ্যমকর্মীগণ অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, শিশুদের জন্মের পর যক্ষ্মার টিকা দেওয়া হয়। এই টিকা দুইটি ভয়ংকর রকমের যক্ষ্মা থেকে শিশুদের রক্ষা করে, সব যক্ষা থেকে নয়। শিশুদের যক্ষ্মা হলে অনেক ক্ষেত্রে তেমন কোনো লক্ষণ প্রকাশ পায় না। তবে, খাদ্যে অরুচি, ওজন কমে যাওয়া, দুর্বল হয়ে পড়া প্রভৃতি লক্ষণ দেখা দিলেই যক্ষ্মা হয়েছে কি-না পরীক্ষা করা উচিত। মল পরীক্ষার মাধ্যমে শিশুদের যক্ষ্মা পরীক্ষা করা হয়। এই পরীক্ষা খুবই ব্যয়বহুল। তবে, পাইলট প্রজেক্ট হিসেবে নেত্রকোণা সদর বারহাট্টাসহ ও মোহনগঞ্জ উপজেলার ১৬টি ইউনিয়নের স্বাস্থ্য কমপ্লেক্সে বিনামূল্যে এই পরীক্ষার ব্যবস্থা রয়েছে। আগ্রহীরা যোগাযোগ করলে যক্ষ্মা কর্মসূচির কর্মীরা শিশুদের বাড়ি গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK