1. admin@anantabangla.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
উদ্যোক্তাদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা: ব্যবসায় সফল হতে হিসাব সমীকরণ ও প্রযোজ্য আইন জানা কতটা জরুরি? মাদরাসাতুল মানারের ১৫ শিক্ষার্থীকে হিফজ এওয়ার্ড প্রদান **নেত্রকোনায় বিজিবির অভিযানে ১৪ লাখ টাকার চোরাই পণ্য জব্দ—চোরাচালানের নেপথ্যে কারা?** **জাতীয় সংগীত ঘিরে নতুন আলোচনা, ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে ইসলামী ব্যাখ্যা—বিতর্কের কেন্দ্রে ‘আমার সোনার বাংলা’** মসজিদের দানবাক্স চুরির সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার সংবাদিক **সিলেটে হামে মৃত্যুর সংখ্যা ছাড়াল ২০০—পরিস্থিতি কি আরও ভয়াবহ হচ্ছে?** **শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স-ডেগে মিলল ৩ কোটি ১৮ লাখ ২৩ হাজার ১৪৪ টাকা—এত বিপুল অর্থের হিসাব কী বলছে?** **হাওরজুড়ে ক্যারেটভর্তি হাঁসের ডিমের কোটি টাকার হাট—অর্থনীতির চাকা ঘোরাচ্ছে কোন অদৃশ্য শক্তি?** **নিষেধাজ্ঞার মধ্যেই মেঘনায় মাছ শিকার—তজুমদ্দিনে ১৮ জেলের কারাদণ্ড, জব্দ ৩ ট্রলার; নেপথ্যে কারা?** **সাংবাদিককে হত্যার হুমকি, বিএনপি নেতা পরিচয়ে চুন্নু—দল বলছে, সাধারণ সদস্যও নন; রহস্য কোথায়?**

‘পশ্চিমবঙ্গে শুধু একজনের নামেই ভোট হয়’

আন্তর্জাতিক ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ১৪৬ বার পঠিত

হিন্দু-মুসলিম বা কোনো জাত নয়, পশ্চিমবঙ্গের নির্বাচনে একটাই ফ্যাক্টর, তিনি হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনটাই দাবি করেছেন তৃণমূলের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য।

তার দাবি, পশ্চিমবঙ্গের নির্বাচনে হিন্দু বা মুসলিম কোনো ফ্যাক্টরই নয়। রাজ্যে একজনের নামেই ভোট হয়, তিনি হলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

দেবাংশু বলেন, রাজ্যের ১৪৯টি বিধানসভা আসনে ৮০ শতাংশ বা তার বেশি হিন্দু ভোটার আছেন। আর সেই ১৪৯টি আসনের মধ্যে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ৮০টি আসনে লিড পেয়েছিল তৃণমূল। আর বিজেপি এগিয়ে ছিল ৬৯টি আসনে। সেখানে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে ৮৭টি আসনে জিতেছিল তৃণমূল। আর বিজেপির ঝুলিতে ৬২টি আসন গিয়েছিল।

আবার পশ্চিমবঙ্গের যে বিধানসভা কেন্দ্রগুলোতে হিন্দু ভোটার ৯০ শতাংশের বেশি, সেখানে ২০২১ সালের নির্বাচনে তৃণমূল ৪৭টি আসনে জিতেছিল বলে দাবি করেছেন দেবাংশু।

তৃণমূলের মুখপাত্র দাবি করেছেন, বিজেপির ঝুলিতে ৩২টি আসন গিয়েছিল। যা ২০২৪ সালের লোকসভা নির্বাচনের সময়ও মোটামুটি একই স্তরে ছিল। সেসময় ৪৬টি আসনে লিড ছিল তৃণমূলের। আর বিজেপি এগিয়ে ছিল ৩৩টি আসনে।

দেবাংশু দাবি করেন, বাংলায় হিন্দু-মুসলিমরা মমতাকেই ভোট দেন। এখানে ধর্ম বা জাত কোনো ফ্যাক্টর নয়।

তিনি বলেন, ‘বাংলার নির্বাচনে হিন্দু, মুসলিম, জাত হয় না। বাংলার নির্বাচনে একটাই ফ্যাক্টর। আর সেই ফ্যাক্টরের নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়।’

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK