1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

পরকিয়ার জের ধরে সিলেটের গোলাপগঞ্জে যুবদল নেতা খুন

সিলেট প্রতিনিধি :
  • প্রকাশের সময় : সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ৯১ বার পঠিত

পরকিয়ার জের ধরে সিলেটের গোলাপগঞ্জ কদম কাছের তলায় যুবদল নেতা খুন হয়েছেন। সূত্রে জানা যায়, ফেইসবুকে পরকিয়ার পোস্টের জেরে ছাত্রদল নেতার হাতে রনি হোসাইন নামের এক যুবদল কর্মী খুন হওয়ার খবর পাওয়া গেছে। শনিবার ( ৯ আগষ্ট ২০২৫ইং) রাত ১২টার দিকে গোলাপগঞ্জ পৌর শহরের কদম গাছের তলে এ ঘটনাটি ঘটে। নিহত রাজু আহমদ আমুড়া ইউনিয়নের আমুড়া গ্রামের আজিম উদ্দিনের ছেলে। এ হত্যার সঙ্গে গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ রাজু নামের এক নেতার জড়িত থাকার অভিযোগ উঠেছে।
জানা যায়, এ ঘটনার কয়েক ঘণ্টা আগে রনি হোসাইন তার ফেসবুক আইডিতে নারী ঘটিত বিষয়ে রাজুর বিরুদ্ধে কয়েকটি পোস্ট করেছেন। রনি হোসাইন তার সর্বশেষ ফেইবুক পোস্টে লেখেন, “এই কুলাঙ্গার দুইটা বাচ্চা রেখে অন্য আরেক জনের বিবাহিত বউ নিয়ে হোটেলে- হোটেলে ঘুরতেছে আর পরকীয়া করতেছে এর প্রতিবাদ করে ছিলাম এইজন্য ফেক আইডি চালু করে আমার নামে মিথ্যা বানোয়াট কথা আমার নামে পরিচালনা করতেছে এখন সে”। এই পোস্টে তিনি শেখ রাজুর সাথে একজন মহিলার ছবি জুড়ে দেন। এর আগেও নিহত রনি হোসাইন বিষয়টি নিয়ে আরো কয়েকটি পোস্ট করেছেন। এরই জের ধরে হত্যাকান্ডটি হতে পারে বলে স্থানীয়রা জানান। নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান মোল্যা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK