1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

পঞ্চগড়ে ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে চালক নিহত

মোঃ রাকিব হাসান, পঞ্চগড় জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫
  • ২৮৪ বার পঠিত
পঞ্চগড়ে ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে বিকাশ চন্দ্র রায় (২৬) নামে এক চালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে দুজন। মঙ্গলবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের বড়বাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পঞ্চগড়ে ট্রাক্টর উল্টে বিকাশ চন্দ্র রায় নামে এক চালক নিহত হয়েছেন।পঞ্চগড়ে ট্রাক্টর উল্টে বিকাশ চন্দ্র রায় নামে এক চালক নিহত হয়েছেন। নিহত বিকাশ একই ইউনিয়নের লক্ষপতিপাড়া গ্রামের জিতেন্দ্রনাথ রায়ের ছেলে। হাড়িভাসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইয়েদ নূর-ই-আলম সময় সংবাদকে বলেন, চাষাবাদ শেষে ট্রাক্টরটি মাটির রাস্তা থেকে পঞ্চগড়-হাড়িভাসা আঞ্চলিক সড়কে ওঠার চেষ্টা করছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসকে সাইট দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটি উল্টে যায়। এ সময় ট্রাক্টরের নিচে চাপা পড়ে চালক বিকাশ নিহত হন । স্থানীয়রা চালকসহ তিনজনকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিলে চিকিৎসক ডা: কাউসার আহমেদ, বিকাশকে মৃত ঘোষণা করেন। তবে আহত নাহিদ (১৪) ও মিজানুর (৩৫) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়টি নিশ্চিত করেছেন পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজ । শার্শায় ট্রাক্টরের চাকায় প্রাণ গেল স্ত্রীর, আহত স্বামী-সন্তান তিনি বলেন, ‘খবর পেয়ে হাসপাতালে থানা পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK