
চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি:
নোয়াখালীর চাটখিল উপজেলায় ডা: মোস্তফা-হাজেরা ফাউন্ডেশনের অর্থায়নে ও এম এইচ গ্লোবাল গ্রুপের সহযোগিতায় ১০ হাজার গরিব অসহায় মানুষদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হচ্ছে ।
এরই ধারাবাহিকতায় আজ শুক্রবার সকাল ১০ ঘটিকায় নোয়াখোলা ইউনিয়ন পরিষদেও ডা: মোস্তফা-হাজেরা ফাউন্ডেশন ইফতার সামগ্রী বিতরণ করেন। ফাউন্ডেশনের ইউনিয়ন প্রতিনিধি মাহফুজ খন্দকারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা উপদেষ্টা অধ্যাপক গোলাম মাওলা, ফাউন্ডেশনের সহ সভাপতি অধ্যাপক মোস্তাফিজুর রহমান, অন্যতম সদস্য অধ্যপক রিয়াজ উদ্দিন, উপদেষ্টা আবুল হোসেন বাবুল, নোয়াখোলা জামায়েত ইসলামীর সাধারণ সম্পাদক বেলাল হোসেন, মাওলানা শামছুল আলম, ফাউন্ডেশনের নোয়াখোলা ইউনিয়ন প্রতিনিধি ফরহাদ হোসেন শান্ত, আলা উদ্দিন ও রাসেল।