1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

নোয়াখালী বিভাগ হলে আরেকটি অর্থনৈতিক রাস্তা খুঁজে পাবে বাংলাদেশ: জহিরুল ইসলাম

হাসিবুর রহমান আপন, নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ৭৩ বার পঠিত

নোয়াখালীতে যেভাবে নতুন নতুন চর জেগে উঠছে। যেখানে আরেকটি নতুন বাংলাদেশ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এখানে সমুদ্র অর্থনীতির একটি বিশাল বাজার তৈরি করা সম্ভব। এখানে বিশ্বমানের পর্যটন শিল্পও গড়ে তোলা সম্ভব। নোয়াখালী বিভাগ হলে বাংলাদেশ একটি অর্থনৈতিক রাস্তা খুজেঁ পাবে। এরকম সম্ভাবনাময় একটি জেলাকে বিভাগে রূপান্তর না করাটা রাজনৈতিক অদূরদর্শীতা। এটা দাবী নয়, এটা এই অঞ্চলের মানুষের অধিকার বলে মন্তব্য করেছেন নোয়াখালী বিভাগ আন্দোলনের সমন্বয়ক ও গ্রেটার নোয়াখালী ডেভেলপমেন্ট এসোসিয়েশনের মূখ্য সমন্বয়ক জহিরুল ইসলাম।

বুধবার (১৫ অক্টোবর) রাতে নোয়াখালীতে চাটখিল সাংবাদিক ফোরামের সাথে  নোয়াখালী বিভাগ আন্দোলন সফল করার লক্ষ্যে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘নোয়াখালী জেলা ইতিহাস ও ঐতিহ্যের সাথে সম্পৃক্ত। বর্তমানে অর্থনীতি, ভৌগোলিক অবস্থানসহ সার্বিক দিক বিবেচনা করে নোয়াখালীকে বিভাগ ঘোষণা একটি যৌক্তিক দাবি। এ দাবি বৃহত্তর নোয়াখালীর প্রায় দেড় কোটি মানুষের। তাই অবিলম্বে নোয়াখালীকে বিভাগ হিসেবে ঘোষণা করতে হবে।’ দাবি আদায়ে কঠোর আন্দোলনের পথে হাঁটার সুস্পষ্ট ইঙ্গিত দেন তিনি।

এছাড়াও তিনি আরো বলেন, নোয়াখালীর উপর দিয়ে ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে যেতে হয়। এখানে বিমানবন্দর হলে যাতায়াত ব্যবস্থার আরো উন্নতি ঘটবে।

মতবিনিময় সভায় চাটখিল সাংবাদিক ফোরামের সভাপতি আবু তৈয়ব, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী ফরহাদসহ সংগঠনটির কার্যনির্বাহী কমিটির সদস্য ও স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK