1. admin@anantabangla.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
উদ্যোক্তাদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা: ব্যবসায় সফল হতে হিসাব সমীকরণ ও প্রযোজ্য আইন জানা কতটা জরুরি? মাদরাসাতুল মানারের ১৫ শিক্ষার্থীকে হিফজ এওয়ার্ড প্রদান **নেত্রকোনায় বিজিবির অভিযানে ১৪ লাখ টাকার চোরাই পণ্য জব্দ—চোরাচালানের নেপথ্যে কারা?** **জাতীয় সংগীত ঘিরে নতুন আলোচনা, ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে ইসলামী ব্যাখ্যা—বিতর্কের কেন্দ্রে ‘আমার সোনার বাংলা’** মসজিদের দানবাক্স চুরির সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার সংবাদিক **সিলেটে হামে মৃত্যুর সংখ্যা ছাড়াল ২০০—পরিস্থিতি কি আরও ভয়াবহ হচ্ছে?** **শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স-ডেগে মিলল ৩ কোটি ১৮ লাখ ২৩ হাজার ১৪৪ টাকা—এত বিপুল অর্থের হিসাব কী বলছে?** **হাওরজুড়ে ক্যারেটভর্তি হাঁসের ডিমের কোটি টাকার হাট—অর্থনীতির চাকা ঘোরাচ্ছে কোন অদৃশ্য শক্তি?** **নিষেধাজ্ঞার মধ্যেই মেঘনায় মাছ শিকার—তজুমদ্দিনে ১৮ জেলের কারাদণ্ড, জব্দ ৩ ট্রলার; নেপথ্যে কারা?** **সাংবাদিককে হত্যার হুমকি, বিএনপি নেতা পরিচয়ে চুন্নু—দল বলছে, সাধারণ সদস্যও নন; রহস্য কোথায়?**

নোয়াখালীতে হাজার কোটি টাকার প্রকল্পের যাত্রা শুরু ডা: মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের

নোয়াখালী প্রতিনিধি :
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ৩১২ বার পঠিত

হাজার কোটি টাকার প্রকল্পকে বাস্তবায়নে করতে নোয়াখালীর সোনাইমুড়ির নিজ গ্রামে ডা: মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দিন ব্যাপি এই মত বিনিময়ে  রাজনীতিবিদ, সাংবাদিক, সু-শীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডা: মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা গোলাম মর্তুজা। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন, ডা: মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা জহিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডা: মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা অধ্যাপক গোলাম মাওলা।

মত বিনিময় কালে বক্তারা প্রতিষ্ঠার পর থেকে ডা: মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের সকল কার্যক্রম সম্পর্কে তুলে ধরে বলেন, মানুষের মৌলিক চাহিদা খাদ্য , বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানসহ বিভিন্ন কর্মসূচি নিয়ে ব্যাপক আকারে কাজ করে যাচ্ছে ডা: মোস্তফা হাজেরা ফাউন্ডেশন। বর্তমানে স্বাস্থ্য খাতে হাজার কোটি টাকার প্রকল্পকে বাস্তবায়ন করতে যে কর্মসূচি গ্রহণ করেছে তারই ধারাবাহিকতায় আজ এ্যাম্বুলেন্স সেবার শুভ উদ্ভোধন করা হয়। এছাড়াও আরো বলেন, চাটখিল-সোনাইমুড়ির মানুষ ডা: মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের অ্যাপস এর মাধ্যমে এ্যাম্বুলেন্স সেবাটি পাবে বলে আশ্বাস প্রদান করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK