1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

নোয়াখালীতে সুলতানী আমলের রীতিতে ঈদ মিছিল

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ মার্চ, ২০২৫
  • ১২২ বার পঠিত

নোয়াখালীর চাটখিলে সুলতানী আমলের রীতিতে ঈদ মিছিলে অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩০ মার্চ) রাত সাড়ে ৮টায় চাটখিল কেন্দ্রীয় জামে মসজিদের মাঠ থেকে এই মিছিল শুরু হয়। স্থানীয় যুব সমাজের উদ্যোগে আয়োজিত মিছিলটি বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার একই জায়গায় এসে শেষ হয়।

মিছিলে সাইমুম শিল্পগোষ্ঠীর সাবেক সঙ্গীত পরিচালক দিদারুল ইসলাম, সাবেক সহকারী পরিচালক একে জিলানী ও শিল্পী ওমর ফারুকসহ দেশের বিখ্যাত কয়েকজন ইসলামিক সংগীতশিল্পী অংশগ্রহণ করেন৷ মিছিলে অংশগ্রহণকারীরা হাতে চাঁদ, তাঁরা নিয়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেন। এসময় ‘এক দুই সাড়ে তিন, রাত পোহালে ঈদের দিন’ এরকম বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

এবছর ঢাকার আগারগাঁওয়ের বাণিজ্য মেলার পুরাতন মাঠে ঈদের জামায়াত শেষে সুলতানি আমলের রীতিতে ঈদ আনন্দ মিছিলের আয়োজন করা হয়েছে। কিছুদিন আগে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এমন ঘোষণা দেন। তারই ধারাবাহিকতায় দেশের বিভিন্ন স্থানে এরকম মিছিলের আয়োজন করা হয়।

এই অঞ্চলে ঘটা করে ঈদ পালনের রীতি শুরু হয় স্বাধীন সুলতানি আমলে। ধারণা করা হয়, সেই আমলেই প্রথম ঢাকা শহরে উৎসবমুখর পরিবেশে ঈদুল ফিতর ও ঈদুল আজহা পালন শুরু হয়। পরবর্তী সময়ে মোঘলরা ঈদ উদযাপনকে আরও প্রাণবন্ত করে তোলেন।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK