1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

নোয়াখালীতে যৌথবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্রসহ দেশীয় অস্ত্র উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
  • ৮৮ বার পঠিত

নোয়াখালীর সেনবাগে বিশেষ কায়দায় অভিযান চালিয়েছে যৌথবাহিনি। এসময় আগ্নেয়াস্ত্রসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জানুয়ারি) রাত একটায় কেশারপাড় ইউনিয়নের শ্রীপুর পোলসংলগ্ন এলাকার নির্জন আস্তানায় এই অভিযান চালানো হয়।

উদ্ধার করা অস্ত্রের মধ্যে, একটি এলজি, দুটি কার্তুজ, তিনটি চাইনিজ কুড়াল, একটি টিপ ছুরি রয়েছে। অভিযানের বিষয়ে বুঝতে পেরে গ্যাংয়ের সদস্যরা পালিয়ে যায়। নোয়াখালী-১৬ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী সেনাক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রিফাত আনোয়ার অস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, গভীররাতে কিশোর গ্যাংয়ের আস্তানায় অভিযান চালানো হলে এসময় অস্ত্রগুলো পাওয়া গেলেও অপরাধীরা পালিয়ে যায়। তাদের ধরতে অভিযান অব্যাহত আছে। উদ্ধার করা অস্ত্র সেনবাগ থানায় সোপর্দ করা হয়েছে।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মিজানুর রহমান বলেন, অস্ত্রগুলো পরিত্যক্ত অবস্থায় উদ্ধার দেখিয়ে সাধারণ ডায়েরী করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK