1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

নোয়াখালীতে বিচার বিভাগের কর্মচারীদের কর্মবিরতি

দৈনিক অনন্ত বাংলা ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৫ মে, ২০২৫
  • ১৭২ বার পঠিত

নোয়াখালী প্রতিনিধি:
বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন কর্তৃক ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নোয়াখালী জেলা শাখার উদ্যোগে সোমবার সকাল ৯.৩০ মিনিট থেকে বেলা ১১.৩০ মিনিট পর্যন্ত জেলা জজ কোর্টের সামনে ২ ঘন্টা ব্যাপী কলম বিরতি পালন করা হয়েছে।
বিচার বিভাগের জন্য সুপ্রিম কোর্টের অধীন পৃথক সচিবালয় করে অধস্তন আদালত ও ট্রাইবুনালের সহায়ক কর্মচারীগণকে বিচার বিভাগের সহায়ক কর্মচারী হিসেবে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন ভাতা প্রদানসহ বিদ্যমান জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেলের প্রথম থেকে ষষ্ঠ গ্রেডের পরবর্তী ৭ম থেকে ১২ তম গ্রেডভুক্ত করা এবং বিদ্যমান ব্লক পদ বিলুপ্ত করে যুগোপযোগী পদ সৃজনপূর্বক যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রেখে স্বতন্ত্র নিয়োগ বিধি প্রণয়নের দাবিতে এই কর্মসূচি পালন করা হয়েছে।
উক্ত কর্মসূচিতে নোয়াখালী জেলা শাখার নেতৃবৃন্দসহ সর্বস্তরের প্রায় শতাধিক কর্মচারী উপস্থিত ছিলেন। তারা অতিদ্রুত তাদের ন্যায্য দাবি মেনে নেয়ার আহবান জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK