1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

নোয়াখালীতে ট্রাক্টর চাপায় এক শিশুর মৃত্যু

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
  • ১২৯ বার পঠিত

নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার ব্রিক ফিল্ডের মাটি পরিবহন কাজে ব্যবহৃত ট্রাক্টরের চাপায় মো. মেহেরাজ হোসেন (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। একই ঘটনায় তার বড়ভাই মেহেদী হাসান (৮) আহত হয়েছে। নিহত মেহেরাজ সেনবাগ উপজেলার ৪নং কাদরা ইউপির ৮নং ওয়ার্ডের চাঁদপুর ফজল ব্যাপারী বাড়ির ডুবাই প্রবাসী মো. সবুজের ছেলে।

এ ঘটনায় পুলিশ ট্রাক্টর চালক মো. জনি ও ভ্যেকু চালককে আটক করেছে। রোববার (২২ ডিসেম্বর) সকালে উপজেলার কাদরা ইউপির চাঁদপুর-হীরপুর সড়কের খলিফাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র, রোববার সকালে মেহেদী ও মেহেরাজ দুই ভাই নিজ বাড়ি থেকে বাইসাইকেল নানার বাড়িতে রওয়ানা দেয়। পরবর্তীতে বের হতেই ব্রিক ফিল্ডের মাটি পরিবহন কাজে ব্যবহৃত একটি দ্রুত গতির ট্রাক্টর দুইভাই সাইকেল আরোহীকে চাপা দেয়। ছোট ভাই মেহেরাজ ঘটনাস্থলেই মারা যান এবং বড় ভাই মেহেদী গুরুত্বর আহত হন।

সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম মিজানুর রহমান জানান, অভিযোগ দিলে প্রয়োজনীয় আইনগত ববস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK