1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

নোয়াখালীতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল হাজেরা ফাউন্ডেশন

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ১৫০ বার পঠিত

নোয়াখালীর চাটখিল-সোনাইমুড়িতে এসএসসি সমমান পরীক্ষায় জিপিএ ফাইভ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনার দিয়েছে  চাটখিল-সোনাইমুড়ির শ্রেষ্ঠ সুপ্রতিষ্ঠান ডা: মোস্তফা হাজেরা ফাউন্ডেশন। শুক্রবার দুপুরে জয়াগ কলেজের মিলোনায়তনে মেধাবীদের সম্মাননা প্রদান করা হয়।

শরিফবাগ মাদ্রাসার সহকারী অধ্যাপক ও ডাক্তার মোস্তাফা হাজারো ফাউন্ডেশন এর পৃষ্ঠপোষক গোলাম মাওলার সভাপতিত্বে ও মোহাম্মদ মহসিন উদ্দিন আসিক এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার মোস্তাফা হাজারো ফাউন্ডেশন এর অন্যতম  প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা শিক্ষাবিদ গোলাম মর্তুজা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাটখিল উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আলী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, আমিরাবাদ উচ্চ বিদ্যালয় এর সহকারি প্রধান শিক্ষক, মোহাম্মদ সিরাজউদ্দৌলা, লামনগর  উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, বজরা উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক,মনিরুজ্জামান,  জয়াগ বহুমুখী উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক বিল্লাল হোসেন।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে অনুভূতি প্রকাশ করে, সোমপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী, ফজিয়া আফরিন মাহি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK