1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

নোয়াখালীতে অসহায় ও দুস্থ শীতার্তদের মাঝে কম্বল দিল বিকল্প ধারা

নোয়াখালী প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫
  • ১৪৩ বার পঠিত

নোয়াখালীতে বাংলাদেশ বিকল্প ধারার পক্ষ থেকে অসহায় ও দুস্থ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। সোমবার সপ্তাহ ব্যাপী নোয়াখালী সদর এলাকার নোয়াখালী পৌরসভা, আন্ডারচর ইউনিয়ন, চর ওয়াপদা ইউনিয়ন, কাদির হানিফ ইউনিয়ন ও দাতপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় এসব কম্বল বিতরণ করা হয়েছে।

জানা যায়, বিকল্প ধারার সভাপতি মেজর মান্নানের সার্বিক সহযোগীতায় নোয়াখালী জেলার আহবায়ক নুর নবী চৌধুরী স্বপন ও নির্বাহী সভাপতি মেজর মান্নানের ব্যক্তিগত সহকারি জাহাঙ্গীর আলম চৌধুরীর নেতৃত্বে সুষ্ঠ ভাবে কম্বল বিতরণ কর্মসূচি পালিত হয়।

নোয়াখালী জেলার আহবায়ক নুর নবী চৌধুরী স্বপন জানান, কম্বল বিতরণ কার্যক্রমটি সপ্তাহ ব্যাপি চলমান রয়েছে। পর্যায়ক্রমে প্রত্যেক উপজেলাতেও পাঠানো হচ্ছে। বাংলাদেশ বিকল্প ধারা সব সময় অসহায় মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।

এ সময় বিকল্প ধারার সদর উপজেলা আহবায়ক মাইন উদ্দিন সোহাগ, সুর্বচর উপজেলার আহবায়ক ডা. নুরুল আমিন, ধর্মপুর ইউনিয়ন আহবায়ক মো: খলিল, দাতপুর ইউনিয়নের শামছুন নাহারসহ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK