1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

নেপাল টপ্প নামের একটি ছেলে হারিয়ে গেছে

মোঃ তুহিন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ১১৩ বার পঠিত
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থানা এলাকা থেকে নেপাল টপ্পা নামে এক ছেলে হারিয়ে গেছে। তার বয়স ৫ বছর। তার পিতার নাম- দুলাল টপ্প ও মাতার নাম- আদরি লাকড়া। উচ্চতা- ২.৫ ফুট, গায়ের রং- শ্যামলা। হারিয়ে যাওয়ার সময় তার পরনে কালো গেঙ্গিও কালো হাফ প্যান্ট ছিলো। সে চাঁপাইনবাবগঞ্জের আঞ্চলিক ভাষায় কথা বলে।
নেপাল টপ্প গত ১৬ নভেম্বর ২০২৪ বিকাল ৪:০০টায় গোমস্তাপুর থানার পার্বতীপুর ইউনিয়নের শেখপুরা এলাকার তার নিজ বাড়ির পশ্চিম গলিতে খেলা করছিল তারপর আর ফিরে আসেনি। সে ফিরে না আসায় সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করা হয়।
তাকে খুঁজে না পাওয়ায় তার বাবা শ্রী দুলাল টপ্প ১৭ নভেম্বর ২০২৪ গোমস্তাপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। যার নম্বর ৭৯০।
এ বিষয়ে গোমস্তাপুর থানার ওসি খাইরুল বাশার ঘটনার সত্যতা নিশ্চিত করে  জানান বিষয়টি আমি জেনেছি এবং ঘটনাস্থলে আমাদের পুলিশ সদস্য গিয়েছিল বাচ্চার বাবা থানায় একটি সাধারণ ডায়েরি করেছে বিষয়টি তদন্ত করে খোঁজখবর নেওয়া হচ্ছে
কোন সহৃদয় ব্যক্তি ছবিতে প্রদর্শিত ছেলেটির সন্ধান জেনে থাকলে নিচের নাম্বারে ফোন দেওয়ার জন্য অনুরোধ করা হলো (০১৭৪৪৬৭৮২২১) দুলাল টপ্প
(০১৭৬৩১৬১৭২১) বিশ্বজিৎ লাকড়া
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK