1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

নেত্রকোনা শহর পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে পৌর প্রশাসক আরিফুল ইসলাম সরদার

দৈনিক অনন্ত বাংলা ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ১৭৫ বার পঠিত
সোহেল খান দূর্জয় নেত্রকোনা :
নেত্রকোনা পৌরসভার উদ্যোগে শুরু হয়েছে বাস টার্মিনাল সহ বিভিন্ন সড়কের দুই পাশের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান। এই অভিযানে সরাসরি নেতৃত্ব দিয়েছেন পৌর প্রশাসক আরিফুল ইসলাম সরদার।
বুধবার (২৯ অক্টোবর) ১২ থেকে ঢাকা বাসস্ট্যান্ড এলাকার রাস্তার দু’পাশে চলে পরিচ্ছন্নতা কার্যক্রম। এ সময় পথচারী, ব্যবসায়ী, চালক ও যাত্রীদের উদ্দেশে ময়লা-আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলার আহ্বান জানান তিনি।
স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থী শেখ রিয়াদ বলেন, “পৌরসভার যেমন কর্তব্য রয়েছে, তেমনি নাগরিকদেরও দায়িত্ব রয়েছে। আমরা চাই এ ধরনের অভিযান নিয়মিত হোক। প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানাই।
অভিযান চলাকালে পৌর প্রশাসক আরিফুল ইসলাম সরদার বলেন, “এই শহরের প্রকৃত মালিক পৌরবাসীরাই। সবাই যদি নিজ নিজ জায়গা থেকে সচেতন থাকি, তাহলেই শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা সম্ভব।
তিনি আরও জানান, “নেত্রকোনা পৌরসভাকে পরিচ্ছন্ন রাখতে এ ধরনের অভিযান প্রতি মাসেই পরিচালনা করা হবে। এর মাধ্যমে শুধু শহর পরিষ্কার রাখা নয়, নাগরিকদের মধ্যে সচেতনতা তৈরি করাই আমাদের লক্ষ্য।
ঢাকা বাসস্ট্যান্ড এলাকা দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করেন। জেলার গুরুত্বপূর্ণ জায়গা।এখানে যানবাহনের চাপ বেশি থাকায় বাস টার্মিনাল এলাকার দুই পাশ দ্রুত অপরিষ্কার হয়ে পড়ে।
জানা যায়, নেত্রকোনা পৌরসভায় প্রশাসক হিসেবে আরিফুল ইসলাম সরদার দায়িত্ব গ্রহণের পর থেকেই ব্যতিক্রমী নানা উদ্যোগ গ্রহণ করছেন পৌরবাসীর জন্যে, যা সচেতন মহলের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK