
সোহেল খান দূর্জয় নেত্রকোনা :
শান্তি ও স্থিতিশীলতার আহবানে প্রতিষ্ঠার লক্ষ্যে জাকের পার্টির চেয়ারম্যানের নির্দেশে সারা দেশে চলমান সাংগঠনিক জনসভা ও র্যালি নেত্রকোনায় অনুষ্ঠিত হয়েছে।
নেত্রকোনা কালেক্টর মাঠে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দিনব্যাপী আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক ড. সায়েম আমীর ফয়সল এবং জাকের পার্টির কেন্দ্রীয় মহিলা ফ্রন্ডের সাধারণ সম্পাদিকা ও জাকের পার্টির কেন্দ্রীয় ছাত্রীফ্রন্ডের সভানেত্রী ফারাহ্ আমীর ফয়সল।
জাকের পার্টির নেত্রকোনা পৌর শাখা ও জাকের পার্টির জেলার সকল সহযোগী অঙ্গ সংগঠনের আয়োজনে শান্তি ও স্হিতিশীলতার আহবানে সাংগঠনিক জনসভা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে।
এসময় বক্তব্য রাখেন জাকের পার্টি নেত্রকোনা জেলা শাখার সভাপতি মানিক সরকার,সাধারণ সম্পাদক সুরুজ আলী, প্রচার সম্পাদক মোশারফ হোসেন ও জেলা ছাত্রফ্রন্ডের সভাপতি আতিকুর জামান ফুরকান সহ অন্যান্যরা।
এসময় বক্তারা বলেন, দেশের শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে জাকের পার্টির আদর্শই পারে জনগণকে ঐক্যবদ্ধ রাখতে।
উক্ত শান্তি ও স্হিতিশীলতার আহবানে সাংগঠনিক জনসভা ও র্যালীতে স্থানীয় নেতা-কর্মীসহ বিপুলসংখ্যক ভক্ত-অনুরাগী অংশ নেন।