1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

নেত্রকোনার মদনে দেশীয় অস্ত্র-ইয়াবাসহ মাদক কারবারি আটক

সোহেল খান দূর্জয়, নেত্রকোনা জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ১৫২ বার পঠিত
নেত্রকোনার মদনে যৌথ অভিযানে দেশীয় অস্ত্র ও ২৪৩ পিস ইয়াবাসহ নূর আহম্মদ (৩০) নামের এক মাদক কারবারিকে আটক করেছে সেনাবাহিনী। শনিবার (২ নভেম্বর) ভোরে উপজেলার চাঁনগাও ইউনিয়নে শাহপুর গ্রামে অভিযান চালিয়ে নিজ বাড়িতে তাকে আটক করা হয়। মদন থানার পরিদর্শক (তদন্ত) দেবাংশ কুমার দে এ তথ্য নিশ্চিত করেন।
আটক নূর আহম্মদ মদন উপজেলার চাঁনগাও ইউনিয়নের শাহপুর গ্রামের মো. শামছুদ্দিনের ছেলে। সেনাবাহিনী ও পুলিশ সূত্রে জানা গেছে, আটক নূর আহম্মদ দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবার করছে। প্রতিদিনের মতো শনিবার ভোরে নূর আহম্মদ তার নিজ বসত বাড়ির গোয়াল ঘরে মাদক বিক্রি ও সেবনের প্রস্তুতি নেয়। এদিকে সেনাবাহিনীর একটি নিয়মিত টহল দল খবর পেয়ে অভিযান চালিয়ে নূর আহম্মদকে আটক করে। এসময় তার কাছ থেকে ২৪৩ পিস ইয়াবা, দেশীয় অস্ত্র (বল্লম, দা, চাকু) ও মাদক সেবনের সরঞ্জামাদি জব্দ করে। পরে নূর আহম্মদকে মদন থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। তার বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলার প্রস্ততি চলছে। মদন থানার পরিদর্শক (তদন্ত) দেবাংশ কুমার দে জানান, আটকের বিরুদ্ধে মাদকের বিশেষ আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK