1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

নেত্রকোনার বারহাট্টায় ডিবি পুলিশের অভিযানে ১ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার -১

সোহেল খান দূর্জয় নেত্রকোনা :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ১৪৯ বার পঠিত
সোহেল খান দূর্জয় নেত্রকোনা :
নেত্রকোণা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ (পূর্ব) মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মোঃ তানভীর হোসেনকে (৩২) গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত তানভীর জেলার বারহাট্টা উপজেলার সাহতা ইউনিয়নের মধুপুর এলাকার আলতাবুর রহমানের পুত্র।
নেত্রকোণা ডিবি পুলিশ (পূর্ব) এর অফিসার ইনচার্জ সায়েদুর রহমান সোমবার (২১ এপ্রিল ) বিকেলে সাংবাদিকদের কাছে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তির মারফত জানান, গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ (পিপিএম) এর নির্দেশে ডিবি পূর্ব এর সার্বিক তত্ত্বাবধানে এস আই মোঃ তোফায়েল ইসলামের নেতৃত্বে একটি টিম রবিবার রাত সাড়ে ১০টায় জেলার বারহাট্টা উপজেলার সাহতা ইউনিয়নের মধুপুর এলাকায় অভিযান চালিয়ে মধুপুর গ্রামের আলতাবুর রহমানের পুত্র মাদক ব্যবসায়ী মোঃ তানভীর হোসেনকে ১ হাজার পিস ইয়াবাসহ আটক করে।
জানা যায়, (২১ এপ্রিল) সোমবার দুপুরে আসামী তানভীর এর বিরুদ্ধে বারহাট্টা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করার পর কোর্টে প্রেরণ করা হয়। বিজ্ঞ বিচারক তানভীরের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করার নির্দেশ প্রদান করেন।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK