1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

নেত্রকোনার বারহাট্টায় গোয়াল ঘরে আগুন লেগে ১০ টি গরু দগ্ধ 

সোহেল খান দূর্জয় নেত্রকোনা জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : রবিবার, ৫ জানুয়ারি, ২০২৫
  • ১১০ বার পঠিত
নেত্রকোনার বারহাট্টা উপজেলায় গোয়াল ঘরে আগুন লেগে  দুই ভাইয়ের ১০ টি গরু পুড়ে দগ্ধ হয়েছে। এতে প্রায় ১০ লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে জানা গেছে।  ৪ ডিসেম্বর  শনিবার রাত ৩.৩০ ঘটিকায় উপজেলা সদর ইউনিয়নের বড়ী গ্রামে এই আগুন লাগার ঘটনাটি ঘটে। ভুক্তভোগী দুই কৃষক বড়ী গ্রামের ফজলুর  রহমানের ছেলে সোহেল মিয়া ও শাহীন মিয়া। তারা দুই ভাই এক গোয়ালে মিলেমিশে গরু গুলো লালন পালন করে আসছিলো। হঠাৎ আগুন লেগে তাদের স্বপ্ন পুড়ে ছাই হয়ে যাওয়ায় বাড়িতে কান্নার রুল পড়ে গেছে। আগুনের খবর দেরিতে শুনায় এলাকার মানুষ শত চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি।
বড়ী গ্রামের এস এম সায়েম কাদের পরাগ বলেন, আমরা  আগুন লাগার খবর শুনে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসি, ততক্ষণে আগুন নিয়ন্ত্রণের বাহিরে চলে যায়। এরপরও আমরা সবাই চেষ্টা করে ফজরের আযানের সাথে সাথে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসি। ততক্ষণে ক্ষতি যা হবার হয়ে গেছে। গোয়ালে ১০ টি গরু ছিলো ৪ টি গরু রাতেই মারা গেছে। বাকী গরু গুলোর অবস্থাও ভাল না।
বারহাট্টা উপজেলা প্রাণী সম্পদ অফিসের উপ সহকারী ডাঃ মোশারফ হোসেন বলেন,জীবিত ৬ টি গরুর মধ্যে ৫ টি গরু আশংকা জনক অবস্থায় রয়েছে। এরপরও আমরা চিকিৎসার কোন ঘাটতি রাখবো না।
বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ খবিরুল আহসান বলেন,আগুন লাগার ঘটনাটি মাত্র শুনলাম। কিছুক্ষণের মধ্যেই আমি ঘটনাস্থলে যাবো। শুনেছি ১০ টি গরু পুড়ে গেছে। বিষয়টি দেখে সহযোগিতার ব্যবস্থা করা হবে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK