1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

নেত্রকোনার ধর্ষণ মামলার আসামি নরসিংদীতে গ্রেপ্তার

সোহেল খান দূর্জয়, নেত্রকোনা :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
  • ৯২ বার পঠিত
নেত্রকোনার মদন উপজেলায় ধর্ষণ মামলার পলাতক আসামি মো. শফিকুল ইসলামকে (২৫) গ্রেফতার করেছে র‌্যাব-১৪। তিনি মদন উপজেলার দৌলতপুর গ্রামের সনজু মিয়ার ছেলে।
শুক্রবার (২২ নভেম্বর) বেলা ১২টার দিকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন সহকারি পুলিশ সুপার মো. আব্দুল হাই। তিনি কিশোরগঞ্জ র‌্যাব-১৪ (সিপিসি-২) এর অধিনায়ক ও মিডিয়া অফিসার।
এর আগে বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে আসামি মো. শফিকুল ইসলামকে র‌্যাব-১৪ এর একটি আভিযানিক দল র‌্যাব-১১ এর সহায়তায় নরসিংদীর সদর থানাধীন শিক্ষা চত্ত্বর এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয় র‌্যাব।
র‌্যাবের মিডিয়া অফিসার মো. আব্দুল হাই জানান, গত ১০ সেপ্টেম্বর রাত আনুমানিক ৯টার দিকে ভুক্তভোগী রাতের খাবারের পর রান্না ঘর পরিস্কার শেষে ময়লা ফেলানোর জন্য ঘরের বাহিরে যান। এ সময় পূর্ব থেকে উৎ পেতে থাকা শফিকুল ইসলাম (২৫) ভিকটিমের মুখ গামচা দিয়ে বেঁধে ফেলেন এবং হাতে থাকা ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে পাশের জঙ্গলে নিয়ে যান। ভুক্তভোগীর ইচ্ছের বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করেন শফিকুল ইসলাম।
তিনি আরও জানান, এ ঘটনার পর গত ২০ সেপ্টেম্বর ভুক্তভোগী নিজে বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মদন থানায় মামলা দায়ের করেন। ধৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK