1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

নেত্রকোনার দুর্গাপুরে শেষ হলো সাতদিনব্যাপি মণিসিংহ মেলা

সোহেল খান দূর্জয় নেত্রকোনা জেলা প্রতিনিধি :
  • প্রকাশের সময় : বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫
  • ১০৪ বার পঠিত
ব্রিটিশ বিরোধী সংগ্রামী, টঙ্ক আন্দোলনের মহনায়ক, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা কমরেড মণি সিংহের স্মরণে নেত্রকোনার দুর্গাপুরে সপ্তাহব্যাপী কমরেড মণিসিংহ মেলা শেষ হয়েছে। সোমবার রাতে আলোচনা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরনের মাধ্যমে এ আয়োজনের সমাপ্তি ঘটে।
দুর্গাপুর পৌরশহরের বাগিচাপাড়া এলাকায় অবস্থিত টঙ্ক শহীদ স্মৃতি স্তম্ভ চত্ত্বর এবং স্থানীয় এমকেসিএম উচ্চ বিদ্যালয় মাঠে কমরেড মণিসিংহ মেলা উদযাপন কমিটি আয়োজনের সাতদিনের এই মেলায় দেশের বিভিন্ন এলাকা থেকে ব্যবসায়ী ও দর্শনার্থীরা এখানে ছুটে আসেন। মেলার শেষ দিনে ছিলো উপচে পরা ভিড়। বিভিন্ন শ্রেণী পেশার মানুষের পদচারণায় মুকরিত হয়ে ওঠেছে মেলা প্রাঙ্গন। এবারে মেলায় আসবাবপত্র, কুটিরশিল্প, পোশাক, বাঁশের আসবাবপত্র, খাবার হোটেলসহ প্রায় এক হাজারের বেশি স্টল বসেছে। আর প্রতিটি স্টলেই ছিলো ক্রেতা ও বিক্রেতায় পরিপূর্ণ।এছাড়াও প্রতিদিন বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনায় মেলায় নাচ, গান এবং নাটকও মুগ্ধ করছে আগত দর্শনার্থীদের।
সোমবার (৬ জানুয়ারি) রাতে সমাপণী অনুষ্ঠানে আলোচনা সভায় উপজেলা সিপিবি‘র সভাপতি আলকাছ উদ্দীন মীর এর সভাপতিত্বে, সিপিবি’র যুগ্ন-সম্পাদক মোরশেদ আলমের সঞ্চালনায় মেলা কমিটির আহবায়ক ও প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন সিপিবি’র কেন্দ্রীয় নেতা ডা. দিবালোক সিংহ। অন্যদের মধ্যে আলোচনা করেন, মেলা কমিটির যুগ্ন-আহবায়ক, উপজেলা বিএনপি‘র সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন মুকুল, মেলা কমিটির নেতা ও উপজেলা বিএনপি‘র যুগ্ন-আহবায়ক মো. রফিকুল ইসলাম, জামাল উদ্দিন মাস্টার, মেলা কমিটির নেতা ও পৌর বিএনপি‘র যুগ্ন-আহবায়ক রিয়াজুল করিম, মেলা কমিটির নেতা এভোকেট মানেশ চন্দ্র সাহা প্রমুখ।আলোচনা শেষে, মেলা কমিটির নেতা ও বিএনপি‘র যুগ্ন-আহবায়ক মো. রফিকুল ইসলাম এর সভাপতিত্বে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সাতদিনের এই মেলার কার্য্যক্রম সম্পন্ন হয়েছে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK