1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

নেত্রকোনার দুর্গাপুরে যাত্রীদের কথা ভেবে ভাড়া কম নেয়ার ঘোষনা ইজারাদারের

সোহেল খান দূর্জয় নেত্রকোনা জেলা প্রতিনিধি :
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
  • ৯৯ বার পঠিত
নেত্রকোনার দুর্গাপুর-পূর্বধলা ডেওটুকোন ফেরীঘাট দিয়েই নেত্রকোনা জেলা শহরে যাওয়ার একমাত্র মাধ্যম। সরকার নির্ধারিত ফি নেয়ার কথা থাকলেও নৌকা পারাপারে সাধারণ যাত্রীদের কথা ভেবে, অর্ধেক ভাড়া নেয়ার ঘোষনা দিলেন ইজারাদার মো. বাবুল মিয়া। সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে দুর্গাপুর প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষনা দেন তিনি।
ইজারাদার মো. বাবুল মিয়া বলেন, ১লা বৈশাখ থেকে ৩০ চৈত্র পর্যন্ত চলতি ১ (এক) বছরের জন্য নেত্রকোনা জেলা পরিষদের দরপত্রের মাধ্যমে ওই ফেরীঘাট আমার নামে ইজারা প্রদান করা হয়। জনসন্তুষ্টি বজায় রেখে বিগত দিনগুলি পারাপারে ইজারা আদায় করা হয়েছে। দুর্গাপুর-কলমাকান্দা এলাকার জনমানুষের নেতা কেন্দ্রীয় বিএনপি’র আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল সাহেবের পরামর্শে সাধারণ যাত্রীদের কথা ভেবে জন প্রতি পাঁচ টাকা, মোটরবাইক ১০ টাকা এবং মালামালসহ সিএনজি/ভ্যান ৩০ টাকা করে নেয়ার ঘোষনা দেন ইজারাদার বাবুল মিয়া।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইমন সরকার, নুরুল আমীন, আলা উদ্দিন, বরকত খান প্রমুখ।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK