1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

নেত্রকোনার দুর্গাপুরে আগুনে পুড়লো কৃষকের গরু-ছাগলসহ গোয়ালঘর

সোহেল খান দূর্জয়, নেত্রকোনা জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ১৪৪ বার পঠিত
আগুনে পুড়ে ছাই হলো কৃষক স্বপ্ন। নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের বাওইপাড়া গ্রামের কৃষক সাইফুল ইসলামের গোয়ালঘরে আগুন লেগে দুটি গরু, দুটি ছাগল ও প্রায় ৪০টি হাঁস-মুরগি পুড়ে মারা গেছে। গতকাল বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে এগারোটার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
কৃষক সাইফুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে প্রতিদিনের মতো গরু-ছাগল গোয়ালঘরে তোলে নিজ ঘরে ঘুমাতে যান। হঠাৎ রাত সাড়ে এগারোটার দিকে আগুন লাগার বিষয়টি আঁচ করতে পেরে ঘরের দরজা খুলতেই দেখেন আগুন ছড়িয়ে গেছে। তাৎক্ষণিক আগুন নিভানোর চেষ্টা করলেও ততক্ষণে গোয়াল ঘরে থাকা দুটি গরু ও দুইটি ছাগলের সঙ্গে প্রায় ৪০ টির মতো হাঁস-মুরগিসহ পুরো গোয়ালঘরটি পুড়ে গেছে। এতে চার লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।
তিনি আরো বলেন, সমিতি থেকে ৭০ হাজার টাকা ঋণ নিয়ে গরু কেনা হয়েছিল। কিন্তু কিভাবে আগুন লাগলো তা বুঝতে পারছি না। আগুনে পুড়ে সব শেষ হয়ে গেলো আমার।
দুর্গাপুর ফায়ার সার্ভিসের ইনর্চাজের দায়িত্বে থাকা মো. শফিকুল ইসলাম বলেন, ঘটনাটি আমাদের জানা ছিল না। তবে আপনাদের মাধ্যমে জানতে পেরেছি আমি খোঁজ নিচ্ছি।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK