1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

নেত্রকোনার খালিয়াজুরীতে দৈনিক যুগান্তরের সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা

সোহেল খান দূর্জয়, নেত্রকোনা :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ১৩২ বার পঠিত
নেত্রকোনার খালিয়াজুরী উপজেলা দৈনিক যুগান্তর  সাংবাদিক শফিকুল ইসলাম শফিকের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় হয়েছে।এই ধরনের ন্যাক্কারজনক ঘটনায় প্রশাসনের ভূমিকা যেন প্রশ্নবিদ্ধ না হয় সেদিকে খেয়াল রাখার জন্য জোর দাবি জানাচ্ছি। এবং এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তামিম খান আদনান নামে এক ব্যক্তি তার ফেইসবুকে লিখেছেন, খালিয়াজুরীতে যুগান্তর প্রতিনিধি শফিকুল ইসলাম তালুকদারের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সাথে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। সন্ত্রাসী হামলার শিকার আহত সাংবাদিক দৈনিক যুগান্তরের খালিয়াজুরী উপজেলা প্রতিনিধি হিসাবে কর্মরত রয়েছেন। সাংবাদিক ওমর ফারুক তার ফেসবুকে লিখেছেন খালিয়াজুরী উপজেলার দৈনিক যুগান্তরের সাংবাদিক শফিকুল ইসলাম শফিক ভাইয়ের উপর সন্ত্রাসী হামলার ঘটনা হয়েছে।এই ধরনের ন্যাক্কারজনক ঘটনায় প্রশাসনের ভূমিকা যেন প্রশ্নবিদ্ধ না হয় সেজন্য জোর দাবি জানাচ্ছি ও নিন্দা প্রতিবাদ জানাই।
অন্যদিকে বারহাট্টা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফেরদৌস আহমাদ বাবুল বলেন, সাংবাদিকদের উপর এ ধরনের ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অবিলম্বে সাংবাদিকের হামলা কারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। স্থানীয় সাংবাদিকরা জানান, সাংবাদিক শফিকুল ইসলাম শফিক এলাকার কিছু বখাটের বিরুদ্ধে নিউজ করার কারণে তার উপর এই হামলা হতে পারে বলে তারা ধারণা করছেন। বুধবার রাতে ব্যক্তিগত কাজে বাহিরে গেলে সেখানে পূর্ব থেকে ওৎ পেতে থাকা একদল সন্ত্রাসী তার উপর হামলা চালিয়ে গুরুতর আহত করে বলে জানান আহত সাংবাদিকের স্ত্রী। খবর পেয়ে পুলিশ ও স্থানীয় সাংবাদিকরা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে, বর্তমান উন্নত চিকিৎসার জন্য তাকে নেত্রকোনায় আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সদস্য সচিব বাংলাভিশন টেলিভিশনের জেলা প্রতিনিধি ম.কিবরিয়া চৌধুরী হেলিম বলেন, কেন বারবার সাংবাদিকদের উপর এরকম নেক্কারজনক ঘটনা ঘটছে আর প্রশাসনেই কেন নিরব ভূমিকা পালন করছেন। আমি এই ঘটনার প্রতিবাদ জানাই। এবং যারা এই ঘটনা ঘটিছে তাদের আইনের আওতায় এনে বিচার কার্যকরের দাবি জানাচ্ছি।
ঘটনার সত্যতা স্বীকার করে খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকবুল হোসেন বলেন, এ ব্যাপারে থানায় এখনো মামলার কোনো প্রস্তুতি নেওয়া হয়নি। এদিকে, সাংবাদিক শফিকুল ইসলাম শফিকের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে খালিয়াজুরী প্রেসক্লাব সহ নেত্রকোনা জেলা প্রেসক্লাব ও সকল উপজেলা প্রেসক্লাবের সদস্য ও নেতৃবৃন্দ।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK