1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

নেত্রকোনার খালিয়াজুরীতে ফসল রক্ষা বাঁধ কেটে মাছ ধরার অভিযোগ

সোহেল খান দূর্জয় নেত্রকোনা:
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ১২৬ বার পঠিত
নেত্রকোণার খালিয়াজুরী উপজেলার গাজীপুর ইউনিয়নের অন্তর্গত কেওরালা জলমহালের পাশে ফসল রক্ষা বাঁধ কেটে নিষিদ্ধ জাল দিয়ে মাছ ধরার অভিযোগ এনে উর্দ্ধতন কর্তৃপক্ষ বরাবর লিখিত অভিযোগ করেছেন পাঁচহাট গ্রামের আপনুজ্জামান নামের এক ব্যক্তি।
অভিযোগে উল্লেখ করা হয়, বয়রা মৎস্যজীবি সমবায় সমিতির নামে  কেওরালা জলমহালটি ছয় বৎসরের জন্য ইজারা নেয় উক্ত সমিতি। কিন্তু জলমহালের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা আওয়ামীলীগের প্রভাবশালী সদস্য মোঃ আব্দুস সামাদ  জলমহালের পাশে ফসল রক্ষা বাঁধটি অবৈধভাবে কেটে নিষিদ্ধ জাল দিয়ে মাছ ধরে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে আর ক্ষতিগ্রস্থ করছে সরকারের শত শত কোটি টাকার এই হাওড় রক্ষা বাঁধ । এই ফসল রক্ষা বাঁধের উপরই নির্ভর করে বিশাল হাওড়ের  কয়েক হাজার হেক্টর ফসলি জমি।
ফসল রক্ষার বাঁধ কেটে নিষিদ্ধ জাল দিয়ে মাছ আহরণকারী মোঃ আব্দুল সামাদকে জিজ্ঞেস করলে তিনি বলেন, আমি বাঁধ কাটি নাই, জাল দিয়ে বাঁধ দিয়ে মাছ আটকানোর চেষ্টা করছি। স্থানীয় কৃষকেরা বলেন, এভাবে ফসল রক্ষা বাঁধ কেটে যদি ভীম জাল দিয়ে মাছ ধরা হয় তাহলে মাছের যে পরিমাণ ক্ষতি হবে তার চেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হবে আমাদের। বেড়ি বাঁধের নিচে গভীর করে মাছ ধরার জন্য বাঁধের ব্যাপক ক্ষতি করা হচ্ছে, যা খুবই দুঃখজনক।
খালিয়াজুরী উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) মোঃ হাসিব উল আহসান, অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরও জানান তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
পানি উন্নয়ন বোর্ডের নেত্রকোণা জেলার নির্বাহী প্রকৌশলী মোঃ সারোয়ার জাহান বলেন, অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে বলেন, বাঁধটি সরজমিনে পরিদর্শন করার জন্য টিম পাঠানো হবে তাছাড়াও উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলা হবে এমনকি যদি সত্যতা পাওয়া যায় তাহলে উপজেলা আইন শৃংখলা কমিটির সাথে আলোচনা করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে উদ্যোগ নিয়ে হাওড়বাসীর প্রাণের হাওড় রক্ষা বাঁধ রক্ষার্থে  ব্যবস্থা নিবে প্রশাসন এমনটাই আশাবাদী হাওড় পাড়ের কৃষকদের।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK