1. admin@anantabangla.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
উদ্যোক্তাদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা: ব্যবসায় সফল হতে হিসাব সমীকরণ ও প্রযোজ্য আইন জানা কতটা জরুরি? মাদরাসাতুল মানারের ১৫ শিক্ষার্থীকে হিফজ এওয়ার্ড প্রদান **নেত্রকোনায় বিজিবির অভিযানে ১৪ লাখ টাকার চোরাই পণ্য জব্দ—চোরাচালানের নেপথ্যে কারা?** **জাতীয় সংগীত ঘিরে নতুন আলোচনা, ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে ইসলামী ব্যাখ্যা—বিতর্কের কেন্দ্রে ‘আমার সোনার বাংলা’** মসজিদের দানবাক্স চুরির সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার সংবাদিক **সিলেটে হামে মৃত্যুর সংখ্যা ছাড়াল ২০০—পরিস্থিতি কি আরও ভয়াবহ হচ্ছে?** **শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স-ডেগে মিলল ৩ কোটি ১৮ লাখ ২৩ হাজার ১৪৪ টাকা—এত বিপুল অর্থের হিসাব কী বলছে?** **হাওরজুড়ে ক্যারেটভর্তি হাঁসের ডিমের কোটি টাকার হাট—অর্থনীতির চাকা ঘোরাচ্ছে কোন অদৃশ্য শক্তি?** **নিষেধাজ্ঞার মধ্যেই মেঘনায় মাছ শিকার—তজুমদ্দিনে ১৮ জেলের কারাদণ্ড, জব্দ ৩ ট্রলার; নেপথ্যে কারা?** **সাংবাদিককে হত্যার হুমকি, বিএনপি নেতা পরিচয়ে চুন্নু—দল বলছে, সাধারণ সদস্যও নন; রহস্য কোথায়?**

নেত্রকোনার কেন্দুয়ায় বিয়ের দাবিতে যুবকের বাড়িতে অনশনে ১ যুবতী

সোহেল খান দূর্জয়, নেত্রকোনা জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ১০৪ বার পঠিত
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কান্দিউড়া ইউনিয়নের তারাকান্দা রাজিবপুর গ্রামে বিয়ের দাবিতে এক যুবকের বাড়িতে অনশনে বসেছে সুরমা আক্তার (২৪) নামে এক যুবতী। সে নেত্রকোনা  সদর উপজেলার লক্ষীগঞ্জ ইউনিয়নের বিচিপাড়া গ্রামের বাসিন্দা সলিমুল্লা মিয়ার মেয়ে।
শুক্রবার (১৮ জুলাই) সরেজমিনে অনুসন্ধানে দেখা যায়, রাজিবপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে শরীফ মিয়া (২৮) ৫ বছর যাবত মালয়েশিয়া প্রবাসী। সম্প্রতি সে দেশে এসেছে।
অনশনে বসা সুরমা আক্তার জানান, শরীফ মিয়ার সাথে বিদেশ যাওয়ার আগে থেকেই  প্রেমের সম্পর্ক ছিল তার। এরপর সম্প্রতি দেশে এসে সুরমাকে বিয়ের  প্রতিশ্রুতি দেয় শরীফ। কিন্তু পরিবারের চাপে হঠাৎ করেই ফোন বন্ধ করে দেয় শরীফ।
অন্যদিকে শরীফের স্বজনরা সুরমার আপত্তিকর ভিডিও সোশাল মিডিয়ায় ছেড়ে দেয়ার ভয় দেখায়। এমনকি বিয়ের দাবি জানালে তাকে মেরে ফেলারও হুমকি দেয় তারা এমনটিও অভিযোগ করেন সুরমা । এমতাবস্থায় শরীফ মিয়ার বাড়িতে ১৭ জুলাই  বিয়ের দাবিতে অনশনে বসে সুরমা।
এবিষয়ে কেন্দুয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হক তালুকদার  জানান, বিষয়টি খতিয়ে দেখে যথাযথ পদক্ষেপ নেয়ার জন্য কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও কান্দিউড়া ইউনিয়ন পরিষদের প্রশাসককে নির্দেশনা দেয়া হয়েছে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK